চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিতা বাঘের থাবায় আহত পৌর মেয়র (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

শেরপুরে চিতা বাঘের থাবায় শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. আবু সাঈদ (২৯) আহত হয়েছেন।  শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ষাইট কাকড়া গ্রামে বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ষাইট কাকড়া গ্রামে আশপাশের লোকজন ক্ষেতের পাশে বাঘের মতো কিছু দেখতে পায়। পরে স্থানীয়রা ধাওয়া করলে সেটি একটি সেচের স্যালোমেশিন ঘরের গর্তে লুকায়। এ খবর পেয়ে উৎসুক লোকজন সেখানে ভীড় করে।

পরে পৌরসভার মেয়র আবু সাইদ ও এলাকার শত শত লোক ওই ঘরের কাছে গেলে বাঘটি  অতর্কিতভাবে মেয়র আবু সাইদের ওপর ঝাপিয়ে পড়ে।  এতে তার মাথার ডান পাশের কান ও কপালের মাংস ছিড়ে যায়।

 
পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়া হয়।  

এ সময় আশপাশের লোকজন লাঠিসোঠা দিয়ে বাঘটিকে মেরে ফেলে।  উৎসুক জনতা বাঘটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা নির্বার্হী কার্যালয়ের সামনে এক গাছের ঝুলিয়ে রাখে।

শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, মৃত বাঘটিকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়।  স্থানীয় লোকজন মৃত বাঘের লোম ছিঁড়ে নিতে থাকে।

Reneta

এ ব্যাপারে শেরপুরের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বাঘটি লম্বায় ৮ ফুট।  এটি ‘লেপার্ড প্যানথেরা’ প্রজাতির চিতাবাঘ।  শেরপুরের বনাঞ্চলে এ ধরনের বাঘের অস্তিত্ব নেই।  এটি ভারতের বন থেকে আসতে পারে।  তিনি জানান, নিয়মানুযায়ী মৃত বাঘটির ময়নাতদন্ত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেরপুর-চিতার আক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT