চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিটাগং ভাইকিংসের সামনে বরিশালের ১৭১ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিআরবি কেবলস্ বিপিএল সিজন থ্রী’র চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর ৫১ রানের ওপর ভর করে তামিমের চিটাগং ভাইকিংসকে ১৭১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বরিশাল বুলস।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল। মাত্র ১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এভিন লুইসকে ফিরিয়ে বরিশালের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন ভাইকিংসের লংকান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান।স্কোর বোর্ডে রান তখন ৪।

১০ ও ১২ রানে ফেরেন রনি তালুকদার ও সাব্বির রহমান। রনিকে ফেরান মোহম্মদ আমির এবং রনি ফেরেন শফিউল ইসলামের বলে।

এরপরই মাহমুদউল্লাহ ও মেহেদীর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বরিশাল। তারা দু’জনে স্কোর বোর্ডে যোগ করেন ৪০ রান। মেহেদী ফেরেন জিয়াউর রহমানের বলে আরিফ হাসানের হাতে ক্যাচ দিয়ে। স্কোর বোর্ডে রান তখন ৫২।

মেহেদীর বিদায়ে মাহমুদউল্লার সঙ্গী হন নাদিফ চৌধুরী। তবে তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১১ রান যোগ হতেই ফেরেন নাদিফ। নাদিফ জিয়াউর রহমানের শিকারে পরিনত হয়। ফেরার আগে সাত বল খেলে সংগ্রহ করেন ৭ রান।

Reneta

তবে সতীর্থদের আসা যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে খেলতে থাকেন মাহমুদউল্লাহ। লংকান ব্যাটসম্যান প্রসন্নকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে যেতে থাকেন মাহমুদউল্লাহ। তাদের জুটি থেকে আসে ৬১ রান। মাহমুদউল্লাহ করেন ৫১ রান। 

এর আগে, প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংসের দলপতি তামিম ইকবাল।

এই ম্যাচে প্রথম বারের মতো বরিশালের জার্সি গায়ে মাঠে নামেন কুয়েতে জন্ম নেওয়া কানাডিয়ান ক্রিকেটার নিখিল দত্ত।

সেই সঙ্গে এদিন একাদশেও আনা হয় পরিবর্তন। নিয়মিত খেলোয়াড় টেইলরের পরিবর্তে আজ মাঠে নামেন মেহেদী মারুফ।

ছয় দলের বিপিএলের পয়েন্ট টেবিলে পঞ্চম দল চিটাগং আর বরিশালের অবস্থান চারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT