বিআরবি কেবলস বিপিএল-এ চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ডায়ানামাইটস।
জয়ের জন্য নির্ধারিত ৯৩ টার্গেটে পৌঁছাতে একদমই বেগ পেতে হয়নি কুমার সাঙ্গাকারার ঢাকার। তিন ওভার আগেই তারা পৌঁছে যায় জয়ের প্রান্তে। ঢাকার হয়ে সাদমান ইসলাম করেন ৪৫ রান।
মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে তামিম ইকবালের দল। শেষ পর্যন্ত সেই চাপ আর কাটিয়ে ওঠতে পারেনি চিটাগং। ৮ বল আগেই ৯২ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে একপাশে আগলে রেখে নাইম ইসলাম ২৯ রানে অপরাজিত থাকেন।
ঢাকার স্পিনার নাসির হোসেন এবং পেসার মুস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন।







