সাভারে আবাসিক এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে অনুমোদনহীন মশার কয়েল কারখানা। মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রকোপ বাড়ায় এসব কারখানার উৎপাদনও বেড়েছে। তবে এসব কারখানা থেকে বের হওয়া কীটনাশকের গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ।
সাভারের অলিতে-গলিতে গড়ে উঠেছে অন্তত: ৫০টি অননুমোদিত মশার কয়েল কারখানা। নেই কোন ল্যাব, নেই কেমিস্ট; কিশোর শ্রমিকদের দিয়ে বানানো হচ্ছে বিষাক্ত মশার কয়েল।
এসব কারখানায় ব্যবহৃত কীটনাশক বাতাসে মিশে উৎকট গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণে দুর্বিসহ হয়ে উঠছে জীবন।
অনুমোদিত এসব মশার কয়েল কারখানা উচ্ছেদে অভিযান চালানোর কথা ভাবছে উপজেলা প্রশাসন। ক্ষতিকর কয়েল কারখানাগুলো দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







