চিত্রনায়িকা চম্পা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে অনেক দিন ধরে বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি। নিয়মিত ওষুধ খাচ্ছেন, কিন্তু জ্বর নিয়ন্ত্রণে আসছে না।
চম্পা বললেন, ‘পুরো শরীরে ব্যথা। মাথাব্যথা করছে। বমি বমি লাগছে। চোখ মেলতে পারছি না, পানি ঝরছে। মনে হচ্ছে প্রতিটি হাড়ে ব্যথা। খুব দুর্বল লাগছে। জানি না সুস্থ হতে আর কত দিন লাগবে!’
এদিকে শিগগিরই নতুন ছবিতে অভিনয় করার কথা চম্পার। চিত্রনায়ক আলমগীর অনেক বছর পর চলচ্চিত্র পরিচালনা করছেন। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। এই ছবিতে অভিনয় করবেন চম্পা।
‘একটি সিনেমার গল্প’ ছবিটি প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট।







