চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৮ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-চিকিৎসকদের এক বছর উপজেলায়

চিকিৎসকদের বিরুদ্ধে তৃণমূলের মানুষ যুগের পর যুগ যে অভিযোগ করে আসছেন, তা সমাধানে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন: ‘চিকিৎসকদের জন্য দু’বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে এক বছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। প্রত্যেক সরকারি হাসপাতালে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন: ‘কেন কোনো এলাকার হাসপাতালে ডাক্তার থাকছেন না? তা সব জেলায় জরিপ চালিয়ে বের করতে হবে। যারা সেবা দেবেন না, তাদের ওএসডি করে রাখতে হবে। কারণ, চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে, তাদের অবশ্যই জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকরি থেকে চলে যেতে হবে তাদের। নার্সরা রোগীর সেবা না করলে চাকুরি থেকে অব্যাহতি নিন।’

প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে আমরা অভিনন্দন জানাই। কারণ, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কঠোর হওয়ার বিকল্প সরকারের নেই। তবে চিকিৎসকদের শহরমুখী হওয়ার প্রবণতা বন্ধ করতে উপজেলা পর্যায়ে তাদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়াতে হবে বলেও আমরা মনে করি।

চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় সেবা না দেওয়ার অভিযোগ যেমন আছে, ঠিক তেমনই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নানা ধরণের সংকটও রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও লোকবলের অভাবই হাসপাতালগুলোর প্রধান সংকট। এদিকেও প্রধানমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা নজর দেবেন বলে আমরা আশা করি।

চিকিৎসকরা মানবসেবার মহান ব্রত নিয়ে এ পেশায় আসেন। তাই তাদেরকে সবসময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকার মানসিকতা লালন করতে হবে। অবশ্য এই মানসিকতা তাদের রয়েছে বলেও আমরা মনে করি। কারণ, তাদের কারও কারও বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও বেশিরভাগ চিকিৎসকদের ওপর এখনও সাধারণ মানুষের আস্থা উঠে যায়নি। বরং নানা সীমাবদ্ধতা সত্ত্বেও স্বাস্থ্যসেবায় তাদের বেশিরভাগের অবদান প্রশংসনীয়।

প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে তাদের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আমাদের আশাবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে এবং তা সবসময় অব্যাহত রাখতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: চিকিৎসকচিকিৎসাপ্রধানমন্ত্রীসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইবান্ধা-৩ আসনে নৌকার জয়

পরবর্তী

কিশোরীর স্তন গঠন বিলম্বিত করতে বুকে গরম পাথরের ইস্ত্রি!

পরবর্তী
স্তন

কিশোরীর স্তন গঠন বিলম্বিত করতে বুকে গরম পাথরের ইস্ত্রি!

মুক্তিপণের ২৫ লাখ টাকা নিতে এসে অপহরণকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

সর্বশেষ

ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT