চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা অবহেলায় মুক্তিযোদ্ধার মৃত্যুতে অভিযোগ করায় স্বজনদের উপর হামলা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:০৯ অপরাহ্ণ ০২, জুন ২০২১
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। এ বিষয়ে অভিযোগ করায় রোগীর স্বজনদের অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া এলাকার মুক্তিযোদ্ধা নুর-ই-খোদা রায়েজ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা না দিয়ে ফ্লোরে ফেলে রাখেন।

স্বজনরা অভিযোগ করে বলেন, কর্তব্যরত নার্স একটি ইনজেকশন দিতে হবে বলে তাদের কাছ থেকে চার হাজার টাকা দাবি করেন। টাকা দেওয়ার পর অসুস্থ মুক্তিযোদ্ধাকে ইনজেকশন দেওয়া হলেও কোন ডাক্তার তাকে দেখেনি।

Banglabid

ওইদিন রাতেই মুক্তিযোদ্ধা রায়েজ মারা যান। পরে স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃতুর অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর চালায়। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম সজিব বেশ কয়েকজনকে সাথে নিয়ে এসে নিহত মুক্তিযোদ্ধার স্বজনদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হয়।

একপর্যায়ে স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি যেতে চাইলে হাসপাতাললের আবাসিক মেডিকেল অফিসার বাধা দেয় বলেও জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আবাসিক মেডিকেল অফিসারসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা।

এ বিষয়ে হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, তার সামনেই শফিকুল ইসলাম সজিব তার লোকজন নিয়ে নিহত মুক্তিযোদ্ধার স্বজনদের ওপর হামলা চালিয়ে মৃতদেহ নিতে বাধা দিয়েছে।

Reneta

আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম সজিব চিকিৎসার অবহেলার দাবিকে মিথ্যা বলে জানান। তিনি বলেন, রোগীর স্বজনরাই তাকে মারতে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেদ্দায় রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে সিজির বৈঠক

পরবর্তী

শেষ হলো ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর শুটিং

পরবর্তী

শেষ হলো 'থর: লাভ অ্যান্ড থান্ডার'-এর শুটিং

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৪টি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT