বাংলাদেশ

চিকিৎসক ধর্মঘটে বঙ্গবন্ধু হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ

চিকিৎসক ধর্মঘটে বঙ্গবন্ধু হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের জের ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।  অস্ত্রোপচার বন্ধ রেখেছেন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা।

গতকাল শনিবার অ্যানেসথেসিয়া বিভাগের এক চিকিৎসকের সঙ্গে হেপাটোলজি (যকৃৎ) বিভাগের চিকিৎসকের কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। ওই ঘটনার পর আজ অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকেরা ধর্মঘট করছেন।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছেন, আজ কিছুটা দেরিতে অস্ত্রোপচার দেরিতে হলেও পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ধমর্ঘটরত চিকিৎসক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে হেপাটোলজি বিভাগের একজন চিকিৎসক তাঁর স্ত্রীকে দ্রুত অস্ত্রোপচার করানোর দাবি করেন।  অ্যানেসথেসিয়া বিভাগ তাতে রাজি না হওয়ায় ওই চিকিৎসক তাঁর দলবল নিয়ে এসে অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকদের মারপিট করেন।  

ওই ঘটনার জের ধরে ধর্মঘট শুরু করেন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা।  সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু জরুরি অস্ত্রোপচারগুলো করা হয়েছে।  অন্যান্য সব অস্ত্রোপচার বন্ধ আছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…