চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসককে ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘পাঠাও’ চালক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A

চট্টগ্রামে এক নারী চিকিৎসককে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মিজানুর রহমান (৩৩) নামে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও-এর গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। রোববার সকালে প্রযুক্তির সহায়তায় বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং) আশিকুর রহমান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কুমিল্লা জেলার দাউদকান্দি বেপারিবাড়ি এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বন্দর নিউমুরিং আবাসিক এলাকায় থাকেন।

জানা যায়, ভুক্তভোগী ঐ যাত্রী (২৫) চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ করছেন।

পাহাড়তলী থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার তিনি মেডিকেল কলেজে যাওয়ার জন্য পাঠাও কল করেন। পরে পাঠাও চালক মিজানুর রহমান ওই যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়িতে করে রওনা দেন বন্দরটিলা এলাকা থেকে। বৃষ্টি পড়ায় রাস্তায় জ্যামের অজুহাতে ওই চালক মেডিকেলের দিকে না নিয়ে পাহাড়তলী টোল রোডে নির্জন জায়গায় নিয়ে পেছনের আসনে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে গাড়ি থেকে বের হতে সক্ষম হন তিনি। এক মোটরসাইকেল আরোহী সেই নারী যাত্রীকে চিৎকার করতে দেখে এগিয়ে আসেন। আর তখন গাড়িতে থাকা যাত্রীর মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় মিজানুর।

ওই ঘটনার পর ওই মেডিকেল শিক্ষার্থী পুলিশের কাছে অভিযোগ করলে প্রযুক্তির সহায়তায় রোববার তাকে গ্রেপ্তার করা হয়।

Reneta

পাহাড়তলি থানা পুলিশ জানায়, ওই নারী বাদী হয়ে একটি মামলা করেছেন। মিজানুরের বাসা থেকে গ্রেপ্তারের সময় ওই নারীর ব্যবহৃত মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগও উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্ষণ চেষ্টাপাঠাও চালকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ

মে ১৭, ২০২৬

নির্বাচিত সরকারের ৯০ দিন: আইন-শৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে?

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT