চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের বাজার স্থিতিশীল রাখতে ৩ মনিটরিং কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০১৯
অর্থনীতি
A A
চালের বাজার-মনিটরিং কমিটি

দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে তিনটি মনিটরিং কমিটি ও একটি কন্ট্রোল রুম গঠন করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কমিটিগুলো রাজধানীর বড় পাইকারি বাজারগুলোতে মনিটরিং বা তদারকি করবে।

রোববার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুমন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় খাদ্য মন্ত্রণালয় চাল ব্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপগুলো অব্যাহত রাখতে তিনটি মনিটরিং কমিটি ও একটি কন্ট্রোল রুমও গঠন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ তাদের অভিযোগ কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারেন।

খাদ্য অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে তদারকি করে বাজারদর সংগ্রহ করে তা খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে দাখিলের জন্য এই মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

মোহাম্মদপুরের কৃষি মার্কেট তদারকির জন্য খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বৈদেশিক সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (চলাচল) উৎপল কুমার সাহা ও সংগ্রহ বিভাগের উপ-পরিচালক সাইফুল কবির খানকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন, খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক (সাইলো) মো. নাজিম উদ্দীন ও খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব নুরুল ইসলাম শেখকে নিয়ে কারওয়ান বাজারের জন্য কমিটি গঠন করা হয়েছে।

Reneta

বাবুবাজার তদারকির দায়িত্বে থাকবে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ নুরুল আলম, খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আমজাদ হোসেন এবং উপ-পরিচালক (উন্নয়ন) মু. রকিবুল হাসানের সমন্বয়ে গঠিত কমিটি।

অপরদিকে খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. নুরুল ইসলাম শেখকে কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্যশস্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ বিষয়ে সার্বিক তথ্য দিতে এবং যেকোনো ধরনের মতামত বা অভিযোগ থাকলে তা কন্ট্রোল রুমের ০২৯৫৪০০২৭ (ফোন) এবং ০১৬৪২৯৬৭৭২৭ মোবাইল নম্বরে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চালের দামচালের দাম বৃদ্ধিচালের বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT