চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হলো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী–ঢাকা ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ন ০৫, জুন ২০২০
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ, রাজশাহী
A A

রেলযোগে উত্তরের কৃষিপণ্য পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী–ঢাকা রুটে পণ্যবাহী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ নামে নতুন একজোড়া ট্রেন চালু করা হয়েছে।  প্রতিদিন যাতায়াত করবে বিশেষ এই ট্রেন।

শুক্রবার বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেনের মেয়র এ এইচ এম খায়রুজামান লিটন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ।

চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী–ঢাকা রুটের পণ্যবাহী নতুন ট্রেন প্রতিদিন যাতায়াত করবে। এর ফলে রাজশাহী থেকে ট্রেনে আমসহ রেলযোগে উত্তরের কৃষিপণ্য পরিবহনের দুয়ার খুললো।

আজ উদ্বোধনী দিনে ১ হাজার ৬শ কেজি আম ও কয়েক কার্টুন লিচু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’টি ছেড়ে যায়। এই ট্রেনের ৫টি বগিতে প্রায় ২ লাখ কেজি কৃষিপণ্য পরিবহন করা যাবে।

এর আগে বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় রেল যোগে ঢাকাসহ অন্যান্য জেলায় আম পরিবহনের জন্য বিশেষ ম্যাংগো ট্রেনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

Reneta

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, পশ্চিম রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. এরফান আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন, সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রেলের কর্মকতারাসহ স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা।

রেল কর্তৃপক্ষ জানায়, স্পেশাল ম্যাংগো ট্রেনটি সপ্তাহে প্রতিদিন বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবে। মোট ছয়টি ওয়াগন নিয়ে আম, শাক-সবজিসহ যে কোন ধরণের পার্সেল মালামাল এতে বহন করা যাবে। প্রতি কেজি আমের ভাড়া হিসেবে ১ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি আমনুরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সারদাহ, আড়ানী ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থেকে আম নিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। করোনা পরিস্থিতিতে আমচাষি, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে আম পরিবহনের জন্যই মূলতঃ এই উদ্যোগ গ্রহণ করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষি পণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT