চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চালবাজ’-এ খুশি হল কর্তৃপক্ষ, প্রদর্শনী চলবে রোজা পর্যন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ন ০৬, মে ২০১৮
বিনোদন
A A

সাফটা চুক্তির ভিত্তিতে গেল ২৭ এপ্রিল বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘চালবাজ’ চলচ্চিত্রটি। প্রথম সপ্তাহে ১০৫ সিনেমা হলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে নতুন করে ১২ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি। এরমধ্যে রাজধানীর শ্যামলী হল থেকে ‘চালবাজ’ নামিয়ে ‘অ্যাভেঞ্জার্স’ চালানো হলেও সবমিলিয়ে দেশের ১১৬ প্রেক্ষাগৃহে চলছে চিত্রনায়ক শাকিব খান ও শুভশ্রী অভিনীত এসকে মুভিজের এই ছবিটি।

‘চালবাজ’ দেখার জন্য প্রথম সপ্তাহে সিনেমা হল হাউজফুল আর টিকেট কালোবাজারির খবর পাওয়া গিয়েছিল। রাজধানীর বিভিন্ন হলে সরে জমিনে ঘুরে দেখা যায়, ‘চালবাজ’ দেখার জন্য মরিয়া দর্শক! কিন্তু টিকেট নেই, বাধ্য হয়ে অনেকেই চড়া দামে ব্ল্যাকে টিকেট কিনেছেন। অনেকেই দ্বিগুণ মূল্যে টিকেট না কিনে অভিমানে ফিরে গেছেন।

চ্যানেল আই অনলাইন- শাকিব চালবাজ

তবে দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে বলাকা, জোনাকি, মধুমিতা হল ঘুরে টিকেট কালোবাজারি হওয়ার ঘটনা দেখা না গেলেও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

চ্যানেল আই অনলাইনকে জোনাকি হলের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন: প্রথম সপ্তাহে ‘চালবাজ’ দিয়ে খুব ভালো ব্যবসা করেছি। ধার, দেনা ছিল শোধ করেছি। প্রথম সপ্তাহের তিনদিন ছিল হাউজফুল। এরপর হাউজফুল না গেলেও ভালো দর্শক ছিল। তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহের প্রথমদিন ও দ্বিতীয়দিন (শুক্রবার ও শনিবার) সন্ধ্যা ৬ টার শো ছিল হাউজফুল। আজ (রবিবার) দুপুরের শোতে ভালো দর্শক আছে।

রাজধানীর পল্টনের জোনাকি হলের এই কর্মকর্তা বলেন, কাকরাইল ও এফডিসি থেকে যেসব ছবি নির্মাণ হয় বেশিরভাগ ছবি চলে না, দর্শক দেখতে চায় না। দর্শকের চাহিদার শীর্ষে শাকিব খানের সিনেমা। রোজা পর্যন্ত ‘চালবাজ’ চলবে জোনাকি হলে। এরপর ঈদে শাকিবের ‘চিটাগাইংগা পোয়া নোখাইল্লাইয়া মাইয়া’ ছবিটা প্রদর্শনের জন্য চেষ্টায় আছি।

Reneta

রাজধানীর শাহীন হলের ম্যানেজার শাহ আলম বলেন: এই হলে দ্বিতীয় সপ্তাহেও চালবাজ চলছে। প্রথম সপ্তাহে মোটামুটি ভালো ব্যবসা হয়েছে। আবহাওয়া কিছুটা খারাপ ছিল বিধায় হাউজফুল একদিনের বেশি পাইনি। গত শুক্রবার সন্ধ্যার শো হাউজফুল গেছে। ছবি যদি ইউটিউবে পাইরেসি না হয়, আশা করছি এই সপ্তাহে ভালো যাবে।

বলাকা সিনেমা হলের ব্যবস্থাপক আকতার হোসেন বলেন, প্রথম সপ্তাহে ভালো গেছে ‘চালবাজ’। বিশেষ করে চালবাজ দেশের অনেক সিনেমা হলে চলছে। সেজন্য ব্যবসা কোথাও ভালো, কোথাও খারাপ। কিন্তু বলাকায় মোটামুটি চলছে। তিনি বলেন, আগে শাকিবের শিকারি, নবাব দর্শকদের কাছে ভালো লেগেছি। এরপর ‘চালবাজ’ গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। গত শুক্রবার দর্শক ছিল অনেক বেশি, কিন্তু শনিবার থেকে ড্রপ করেছে। ছবির ব্যবসা তো আগের মতো নেই। সবমিলিয়ে আমরা খুশি।

বৃহত্তর যশোরের সবচেয়ে ঐতিবাহী সিনেমা হল মনিহারে দ্বিতীয় সপ্তাহে চলছে ‘চালবাজ’। ‘প্রথম সপ্তাহে আশানুরূপ ব্যবসা করতে পেরেছি বলেই দ্বিতীয় সপ্তাহে চালবাজ চালাচ্ছি’- বললেন হলটির ব্যবস্থাপক ও হিসাবরক্ষণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন। তিনি আরো বলেন, কলকাতার ছবি এমন গন্ধ পেলেই দর্শক হলে এসে ছবি দেখে না। এর আগে দেবের কেলোর কীর্তি, জিতের ইন্সপেক্টর নটি কে ছবিগুলো চালিয়েছিলাম, কিন্তু একদম ভালো চলেনি।

গতানুগতিক ছবির ব্যবসার তুলনায় চালবাজের দর্শক ও টিকেট বিক্রি ভালো। গত শুক্রবার টিকেট কালোবাজারির খবর এসেছিল। তোফাজ্জেল হোসেন বলেন, চালবাজের মাধ্যমে ভালো ব্যবসা করতে পারছি। সব শো আর হাউজফুল যায়না! তারপরেও যে টার্গেট নিয়ে ছবি এনেছিলাম তাতে মনিহার কর্তৃপক্ষ খুশি। হলের ৪০ জন স্টাফের কিছু বকেয়া ছিল, সব পরিশোধ করতে পেরেছি। আগামী ঈদের ছবি ভালো ব্যবসা করবে সেই অপেক্ষায় আছি।

সিলেটের বিখ্যাত নন্দিতা সিনেমা হল ৫ বছরের জন্য লিজ নিয়েছেন বুকিং এজেন্ট মোঃ পাপ্পু। ওই হলেও দ্বিতীয় সপ্তাহে চলছে ‘চালবাজ’। ভালো চলছে জানিয়ে পাপ্পু বলেন, এ বছর যতগুলো ছবি প্রদর্শন করেছি তারমধ্যে ‘চালবাজ’ দিয়ে ভালো ইনকাম হয়েছে। হাউজফুল প্রথম শুক্রবার হয়েছিল। এরপর গড় এভারেজে দর্শক ছিল। তবে খারাপ বলা যাবে না। সামনে নতুন ছবি নেই। রোজা পর্যন্ত চালবাজ দিয়ে টানতে হবে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ও চালবাজ ছবির আমদানিকারক এন ইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া দুজনেই দেশের বাইরে থাকায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

চালবাজতবে ঢাকার বাইরে রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহীর বিভিন্ন হলে দ্বিতীয় সপ্তাহেও মোটামুটি দর্শক টানছে চালবাজ, এমনটাই বলেছেন বাংলাদেশ সিনেমা হল বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভুঁইয়া দীপু।

তার ভাষ্য, ছবি পাইরেসি হওয়ার ভয় রয়েছে। পাইরেসি হলে ইউটিউব কিংবা বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে অনেকেই ছবি মোবাইলে নিয়ে দেখেন। যদি পাইরেসি না হয় তবে রোজা পর্যন্ত চালবাজ ব্যবসা করবে।

জয়দীপ মুখার্জী পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, আশীষ বিদ্যার্থী। গত ২০ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘চালবাজ’। সেখানে চলতি সপ্তাহে প্রায় ৭১টি প্রেক্ষাগৃহে চলছে এই ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: চালবাজজোনাকিমনিহারলিড বিনোদনশাকিব খানশুভশ্রীহল
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT