চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালকদের জন্য উবারের বিনামূল্যে চক্ষুসেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ২৮, জুলাই ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

ঢাকায় চালকদের জন্য সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে বিশ্বের সবচেয়ে বড় অন-ডিম্যান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার।

এ কর্মসূচির আওতায় আনুমানিক এক হাজার চালককে এই সেবা দেওয়া হবে। বাংলাদেশে চলমান উবারের মাসব্যাপী নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে চালকরা এই সেবা পাবেন।

রোববার উবারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বেসরকারি সমাজকল্যাণ সংস্থা ভিশন এইড ফাউন্ডেশনের সহায়তায় উত্তরায় উবারের গ্রিনলাইট সেন্টারে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা এ কর্মসূচির কার্যক্রম চলবে।

উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, “নিরাপদ ড্রাইভিংয়ের জন্য ভালো দৃষ্টিশক্তি বাধ্যতামূলক এবং আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী চালকদের কাছে চক্ষু পরীক্ষা সেবা আরও সহজে পৌঁছে দিতে পারবো। উবার সবসময় নিরাপত্তার দিকটি সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে এবং আমাদের চালকদের জন্য সড়ক নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে নিশ্চিত করার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

ভিশন এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌফিক মহিউদ্দিন বলেন, “নিরাপদ ড্রাইভিংয়ের জন্য ভালো থাকা মৌলিক বিষয় এবং এর অভাবে খুব খারাপ পরিণতি হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এই বিষয়ে উবারকে সহযোগিতা করতে পেরে আনন্দিত।”

Reneta

উবারের মাসব্যাপী রোড সেফটি ক্যাম্পেইনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। রোড সেফটি বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি এবং চালক ও যাত্রী যেন সড়ক নিরাপত্তার বিষয়গুলো সবচেয়ে ভালোভাবে অনুশীলন করে সেই লক্ষ্যেই এই কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে।

ব্র্যাকের গবেষণা অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ চালক দৃষ্টিশক্তির সমস্যায় ভোগেন এবং তাদের মধ্যে থেকে হাতেগোনা মাত্র কয়েকজন সঠিক চিকিৎসা পান।

Jui  Banner Campaign
ট্যাগ: উবার চালক
শেয়ারTweetPin

সর্বশেষ

সাত নারী সংসদের মধ্যে ছয়জন বিএনপি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১৪-নির্বাচনে কারচুপির অভিযোগ সানজিদা তুলি’র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদে বিএনপির নিরঙ্কুশ জয়, গণভোটে দ্বিগুণ ‘হ্যাঁ’ ভোট

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT