চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A
প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান নিচ্ছেন পলি সায়ন্তনী। তার পাশে ডলি সায়ন্তনী

প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান নিচ্ছেন পলি সায়ন্তনী। তার পাশে ডলি সায়ন্তনী

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ার এক সপ্তাহের মধ্যে আরও চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তার বাসভবনে অসুস্থ এই শিল্পীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

যারা অনুদান পেয়েছেন তারা হলেন, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর’র বোন পলি সায়ন্তনী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই মেকআপ আর্টিস্ট কাজী হারুন, আব্দুর রহমান এবং অভিনেতা মহিউদ্দিন বাহার।

শিল্পী ঐক্যজোটের সহায়তায় এই চার শিল্পীকে অনুদান দেয়া হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদন জিএম সৈকত। রবিবার সকালে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, চার শিল্পীকে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের প্রত্যেকের হাতে প্রধানমন্ত্রী নিজে অনুদানের চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান নিচ্ছেন মেকআপ আর্টিস্ট হারুন। তার পিছনে জিএম সৈকত।

শিল্পী ঐক্য জোটের সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকত ২০ দিন আগে এই চারজন শিল্পী চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন বলে জানান। অনুদান প্রদানের পর শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডি.এ তায়েব এবং জি.এম সৈকত দুজনেই।

পলি সায়ন্তনী মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে। প্রধানমন্ত্রীর এই অনুদান তার উন্নত চিকিৎসায় কিছুটা হলেও সহায়ক হবে। ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রে মেকআপ আর্টিস্ট থাকলেও কাজী হারুন ‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। বয়সের ভারে আগের মতো চলচ্চিত্রে কাজ করতে পারেন না। তাই বেছে নিয়েছিলেন ভিক্ষাবৃত্তি।

Reneta

আরেক মেকআপ আর্টিস্ট আবদুর রহমান ‘মনের মানুষ’ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তিনি এতোটাই অসুস্থ যে চোখে দেখতে পাননা, কানেও শোনেন না। অন্যদিকে, অভিনেতা মহিউদ্দিন বাহার দীর্ঘদিন ধরে প্যারালাইসড হয়ে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুদানজাতীয় পুরস্কারডলি সায়ন্তনীডি এ তায়েবপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT