চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মাস পর জামিনে মুক্ত শমসের মবিন চৌধুরী

চকোর মালিথাচকোর মালিথা
৬:২৫ পূর্বাহ্ন ২২, মে ২০১৫
রাজনীতি
A A

প্রায় সাড়ে চার মাস পর জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। ২০ দলীয় জোটের টানা অবরোধ এবং হরতাল কর্মসূচির মধ্যে ৮ জানুয়ারি আটক হন বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

দুটি মামলায় জামিন পেয়ে দুপুরে কাসিমপুর কারাগার থেকে সরাসরি বনানী নিজের ফ্ল্যাটে আসেন তিনি।

তাৎক্ষনিক চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন তার সাড়ে ৪ মাসের কারাজীবন নিয়ে। সাবেক এই পররাষ্ট্র সচিব কারাগারে থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত চুক্তির বিষয়টি জানতে পেরেছেন বলে জানান।

সীমান্ত চুক্তি নিয়ে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, স্থল সীমান্ত চুক্তি বিষয়ে যে অগ্রগতি হয়েছে এ বিষয়টিকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আমি নিজেও কিছুটা তৃপ্তি লাভ করতে পারি। যে ছকে এটা করা হচ্ছে এবং প্যাকেজ হিসেবে সাড়ে ছয় কিলোমিটার অপদখল এলাকা বিনিময়, ছিটমহল বিনিময়, এই ছকটা আমি পররাষ্ট্র সচিব থাকার সময়ে তৈরি করেছিলাম। ছিটমহল এলাকার বাসিন্দাদের জন্য এটি একটি বিরাট খবর। এতো বছর পরে তারা কোনো একটা রাষ্টের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। এটি বিরাট অর্জন বলে আমি মনে করি।

নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, যে কোন সফরকেই আমি সাধূবাদ জানাই। সে প্রতিবেশী রাষ্ট হোক বা অন্য কেউ। ভারত একটা গুরুত্বপুর্ন প্রতিবেশী রাষ্ট, পার্শ্ববর্তী রাষ্ট। তাদের সাথে আমাদের সর্ম্পক অত্যান্ত গুরুত্বপুর্ন তাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশে আসছেন সেটাকে আমাদের ইতিবাচক হিসেবেই দেখতে হবে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক হবে কি না সে বিষয়ে কিছু বলতে পারেননি দলের পররাষ্ট্র বিষয়ক এই নেতা। তিনি বলেন, আমি দলের সাথে আলাপ না করে কিছুই বলতে পারবোনা।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিশমসের মবিন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT