জিম্বাবুয়ে ইনিংসের জবাব দিতে নেমে চরম চাপে পড়েছে বাংলাদেশ। স্কোরবোর্ড ৩০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেছেন চার ব্যাটসম্যান। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসের পথ ধরেছেন সাকিব-মুশফিকও। যার ফলে পথ কঠিন হচ্ছে বাংলাদেশের।
বাংলাদেশ ৫৮/৫(৯)
মিরপুরে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেটে করা ১৪৪ রানের জবাবে বাংলাদেশ স্কোর ৪.৩ ওভারে ৪ উইকেট হারায় ২৯ রানে।
অথচ শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। কিন্তু সেই ধারাটা আর থাকলো না। পরপর দুই বলে আউট হয়ে যান লিটন দাস ও সৌম্য সরকার।
টেন্ডাই চাতারার করা তৃতীয় ওভারের শেষ বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন (১৯)। এরপর চতুর্থ ওভারে বল তুলে নেয়া কাইল জার্ভিসের প্রথম বলেই ফিরে যান সৌম্য সরকার (৪)। দুই বল পর ওই জার্ভিসের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন মুশফিকুর রহিম (০)। চাতারার বলে এক রানে আউট হন সাকিব।
পরে আউট হয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। আম্পায়ারের এক সন্দিহান সিদ্ধান্তে ফিরেছেন ১৪ রান করা মাহমুদউল্লাহ।







