চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বিদেশি কিউরেটর ৮ ভেন্যুর দায়িত্ব পাবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুগুলো পরিচালনায় কিউরেটর প্যানেল তৈরি করছে বিসিবি। সঙ্গে তাদের কার্যপরিধিও ঠিক হচ্ছে। দেশের আট ভেন্যু চারটি অঞ্চলে ভাগ করা হবে। দায়িত্বে থাকবেন চার বিদেশি কিউরেটর। বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানালেন এম তথ্যই।

সম্প্রতি ভারতীয় কিউরেটর প্রভীন হিনগানিকরকে নিয়োগ দিয়েছে বিসিবি। আরেক ভারতীয় সঞ্জীব আগারেওয়াল আগামী মাসে যোগ দেবেন। পরে আরও একজন বিদেশি কিউরেটর নিয়োগ দেবে বোর্ড। শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা তো আছেনই।

কিউরেটর প্যানেল প্রসঙ্গে মাহবুব আনাম বললেন, ‘আমরা বিদেশি ক্রিকেটার নিয়ে আসছি। এখন একজন আছেন, আরেকজন নিয়োগ দেয়া হয়েছে। আরও একজন আগামী মাসে যোগ দেবেন। সাথে আমরা চেষ্টা করছি পরিকল্পনা অনুযায়ী চতুর্থ কিউরেটর নিয়োগ দিতে। যদি বাংলাদেশকে চারটি অঞ্চলে ভাগ করতে পারি, তাহলে আমরা পরিচর্যা, উন্নতি, পরিচালনা করতে পারবো।’

দুই বছরের মেয়াদে নিয়োগ করা হচ্ছে বিদেশি কিউরেটরদের। মূল কাজের বাইরে স্থানীয় কিউরেটর, গ্রাউন্ডসম্যানদের প্রশিক্ষণও দেবেন তারা।

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে ঘরোয়া পর্যায়ে ঘাসের উইকেট বানানোর পরিকল্পনার কথাও জানালেন মাহবুব আনাম। কিউরেটর নিয়োগ চূড়ান্ত হয়ে গেলে আগামী মৌসুমে ঘাসের উইকেটে খেলার ব্যাপারে আশাবাদের কথা জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT