চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরে ১১ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ বাস্তবায়ন করেছে বিডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে সরকার নানামুখী পদক্ষেপ নেয়ার ফলে বিডার নিবন্ধনে বিদেশি বিনিয়োগ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বিনিয়োগ ২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার ছিল। ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে। ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রায় ১১ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ৪ বছরপূর্তি উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বিশ্ব ব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান ২ অঙ্কে নিয়ে আসার চেষ্টা চলছে। এই লক্ষ্যে সূচকভিত্তিক একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান ১৭৬ থেকে ৮ ধাপ এগিয়ে ১৬৮-তে উন্নীত হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সেবা অনলাইনে দেয়ার লক্ষ্যে বিডা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় দেশের প্রথম ইন্টার অপারেবল ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল প্রস্তুত করেছে। ৩৫টি সংস্থা থেকে ১৫৪টি সেবাকে ওএসএস কার্যক্রমের মাধ্যমে সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে বিডা ওএসএসের মাধ্যমে ২১টি সেবা দিচ্ছে এবং শিগগিরই আরও ১৬টি সেবা এ তালিকায় যুক্ত হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে উদ্যোক্তা তৈরির জন্য উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন (ইএসডিপি) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে বিডা।

Reneta

এর আওতায় চলতি বছরের আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ৪৬ হাজার তরুণ। তাদের মধ্যে ১৪ হাজার ৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৯২৬ জন ব্যবসার উদ্যোগও নিয়েছেন বলে জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ‘বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটি’ বিনিয়োগ বিকাশে দায়িত্ব পালন করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিনিয়োগ বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে বিডা তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেন কমিশনকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ৪ ধারা অনুযায়ী ওই বছরেরই ১ সেপ্টেম্বর বিডা প্রতিষ্ঠা করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়নবিডাবিদেশি বিনিয়োগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT