চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরেও শুরু হয়নি সাগর-রুনি হত্যার বিচার

পরাগ আজিম পরাগ আজিম
১০:০৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

চার বছর পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচার শুরু হয়নি। আদালতে এখনো চার্জশিট দিতে পারেনি তদন্ত সংস্থা র‌্যাব। বিষয়টি নিয়ে র‌্যাবের কেউ কথা না বললেও ঢাকা মহানগর পিপি বলেছেন, কোনো ক্লু না পাওয়ায় চার্জশিট দিতে দেরি হচ্ছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। হাইকোর্টের নির্দেশে ওই খুনের ঘটনা তদন্ত করছে এলিট ফোর্স র‌্যাব।

তারা দায়িত্ব নেয়ার পর কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা নিয়ে যুক্তরাষ্ট্রে পরীক্ষা করানো হয়। গ্রেফতার হয় ৭ জন। এদের মধ্যে ৫ জন কারাগারে আর দুইজন জামিনে। তদন্তের প্রয়োজনে তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তবে এখনো আদালতে অভিযোগপত্র দিতে পারেনি র‌্যাব।

ঢাকা মহানগর পিপি মো. আব্দুল্লাহ আবুর ভাষায়, যদিও অনেকদিন হয়ে গেছে, তবে যেহেতু এটি একটি চাঞ্চল্যকর মামলা, যেনোতেনো ভাবে একে শেষ করাটা ঠিক না। তদন্তকালীন সময় প্রসিকিউটরদের কোনো পরামর্শ র‌্যাব-পুলিশ নেয় না। তারা আদালত থেকে সময় নিয়ে যায় বলে জানান তিনি।

‘পুলিশ চাইলে আমাদের সঙ্গে আলোচনা করতে পারে এবং আমরাও পরামর্শ দিতে পারি। আমাদের কাছে চাইলে তো আমরা পরামর্শ দেবো,’ বলেন পিপি, ‘তারা চেষ্টা করছে মামলায় জড়িতদের বের করতে। যেহেতু এখনো কোনো ক্লু তারা পায়নি, আমরা আশা করি সুষ্ঠুভাবে মামলাটি তদন্ত করে অতি দ্রুত চার্জশিট দাখিল করা হবে।’

Reneta

বিচার শুরু না হওয়ায় হতাশ মামলার বাদী রুনির ছোটভাই নওশের রোমান। তিনি বলেন, যতো সময় যাচ্ছে, ততোই হতাশা বাড়ছে। ‘৪৮ ঘণ্টা থেকে ৪৮ মাস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোনো প্রকার অগ্রগতি বা কোনো কূল-কিনারা তো দেখতে পেলাম না। বিচার হওয়া তো অনেক পরের কথা, তদন্তের ন্যূনতম অগ্রগতিও আমরা দেখতে পাইনি।’

মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আদালতে পরবর্তী তারিখ ধার্য্ রয়েছে ২৮ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাগর-রুনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT