চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আন্ডার কনস্ট্রাকশন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানীর চার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রুবাইয়াত হোসেন পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও করেছেন রুবাইয়াত হোসেন।

ছবিটির বাংলাদেশ প্রিমিয়ার হয় গত ১৪ জানুয়ারি, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যদিয়ে। আর গত জুনে উত্তর আমেরিকার সিয়াটল চলচ্চিত্র উৎসবে হয় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। খনাটকিজ প্রযোজিত দ্বিতীয় এই ছবিটি এরপর অংশ নিয়েছে ২২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

ফিলিপাইনের সালামিন্দানাও এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে জিতেছে গোল্ডেন ডুরিয়ান পুরস্কার।

ছবির গল্পে রয়া থিয়েটারকর্মী, ময়না গৃহকর্মচারী আর রয়ার মা একজন স্বাবলম্বী মানুষ কিন্তু সমস্ত কিছুর পরে তিন জন নারী সমাজের তিন দিক থেকে যেন উঠে দাঁড়ায় পর্দাজুড়ে।

নন্দিনী চরিত্রে বারো বছর অভিনয় করে চলা রয়া নন্দিনী-কে খুঁজে ফেরে। রক্তমাংসের নন্দিনীকে এ সমাজেই সে খুঁজে পায়, এই ইট কাঠ পাথরের ধুলো ধূসরিত শহরে। ময়না-কে না হারাতে চাওয়ার মাঝেও সমস্ত নারী সত্ত্বাকে নিয়ে পূর্ণাঙ্গভাবে জেগে ওঠার এক ইচ্ছে কাজ করে হয়তো রয়ার। কিংবা মায়ের কাছে বাবা সম্পর্কে নেতিবাচক কথাগুলোর মধ্য দিয়ে জীবনের যন্ত্রণাই উঠে আসে।

বলিউড তারকা শাহানা গোস্বামী ও রাহুল বোসসহ চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন শাহাদাত, মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

Reneta

পোশাক পরিকল্পক শাহরুখ আমিন, শিল্প নির্দেশক জয়া হক, সেট ডিজাইনার নীতি মাহবুব ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সুজন মাহমুদ।

আর ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী অর্ণব। ছবিতে ‘তোমায় গান শোনাব’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান নতুন সংস্করণে উপস্থাপন করেছেন তিনি। যে গানে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ি।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজই পরিবেশনার দায়িত্ব পালন করছে। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা এবং শ্যামলীতে। এরপর দেশের বিভিন্ন মিলনায়তনে বিকল্প উপায়ে ছবিটির প্রদর্শনী হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT