চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিন পর নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

নির্বাচন শেষ হওয়ার প্রায় চার দিন পর নানা অনিয়মের অভিযোগ এনে ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠানিকভাবে বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির পরাজিত দুই মেয়রপ্রার্থী।

তাদের দাবি, নির্বাচনের দিন বেশিরভাগ কেন্দ্রেই বিএনপির পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। প্রায় প্রতিটি কেন্দ্র ছিল আওয়ামী লীগের ভাড়াটে ক্যাডারদের দখলে।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা উত্তর ও দক্ষিণে বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশকার হোসেন।

নির্বাচন বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে ভোটে সিটির দুই মেয়র নির্বাচিত হয়েছেন, তার আইনগত ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এই নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচন দিতে হবে।’

গত শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটিতে জয় পান একই দলের ব্যারিস্টার ফজলে নূর তাপস।

তবে এই নির্বাচনে ভোটাদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনে কম ভোট পড়েছে।

ঢাকা উত্তরে মোট ভোটার ছিল ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন। কিন্তু ভোট দিয়েছেন ৭ লাখ ৬২ হাজার ১৮৮ জন। আবার দক্ষিণে মোট ভোটার ছিল ২৪ লাখ ৫৩ হাজার ১৫৯ জন। তবে ভোট দিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫০টি।

ভোটের দিন কিছু কিছু কেন্দ্রে ভোটারদের প্রবেশে বাধা এবং পোলিং এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপি।

অবশ্য বিএনপির পোলিং এজেন্টরা নিজেরাই কেন্দ্র থেকে বেরিয়ে গিয়ে নাটক করছে বলে দাবি করে আওয়ামী লীগ।

ট্যাগ: ঢাকা সিটি নির্বাচনতাবিথ আউয়ালনির্বাচন বর্জনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউবের মুনাফা সম্পর্কে জানালো গুগল

পরবর্তী

বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পরবর্তী

বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ফেসবুকের জন্মদিনে জাকারবার্গের শুভেচ্ছা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT