চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের ম্যাচ শেষ চার সেশনে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বরিশালকে ৮২’তে অলআউট করে ১৫১ রান তুলেছিল রাজশাহী। ৬৯ রানের লিডই যে জয়ের জন্য যথেষ্ট হবে তা কে জানত! দ্বিতীয় ইনিংসে বরিশালকে ৬০ রানে গুটিয়ে রাজশাহী ম্যাচ জিতে নিয়েছে ইনিংস ও ৯ রানের ব্যবধানে।

চার দিনের ম্যাচ শেষ হয়েছে মাত্র চার সেশনে। অদ্ভুতুড়ে ম্যাচটি হয়েছে বিকেএসপিতে। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি শেষ হয়েছে দ্বিতীয় দিনের প্রথম সেশনে।

বরিশাল-৮২ ও ৬০, রাজশাহী-১৫১

১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশাল ৩৪ ওভার খেলে ৬০ রানে গুটিয়ে যায়। মইনুল ইসলাম ২৮ ও কামরুল ইসলাম রাব্বি করেন ১৪ রান। বাকিদের কেউ দুইঅঙ্ক স্পর্শ করতে পারেননি।

একাই ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

সানজামুল প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠবার ম্যাচে ১০ উইকেট শিকার হল তার।

Reneta

বিকেএসপির স্পিনস্বর্গে প্রথমদিনে উইকেট পড়েছিল ২১টি। শুরুতে ব্যাট করা বরিশাল একশর আগেই গুটি যায় তাইজুল ও সানজামুলের ঘূর্ণিতে। দুই বাঁহাতি স্পিনার নেন ৪টি করে উইকেট। দুটি উইকেট নেন পেসার মোহর শেখ।

মঈন খান করে সর্বোচ্চ ১৮ রান। বরিশালের ইনিংস দীর্ঘ হয় মাত্র ২৯.৩ ওভার।

এক সেশনে বরিশালকে অলআউট করা রাজশাহী দুই সেশন পুরো ব্যাট করতে পারেনি। দিনের খেলা খানিকটা বাকি রেখে দেড়শ পেরিয়ে গুটিয়ে যায়। জুনায়েদ সিদ্দিক ৪৩ ও তানজিদ হাসান তামিম করেন ৩৬ রান।

৮৬ রানে ৮ উইকেট হারিয়ে বসা রাজশাহী একশর আগেই গুটিয়ে যেতে পারত। শেষে তাইজুল ইসলাম ব্যাট হাতে দাঁড়িয়ে যাওয়ায় সেটি হয়নি। এ বাঁহাতির ৩৭ রানের লড়াই দলকে এনে দেয় লিড।

৬ উইকেট নিয়েছেন বরিশালের অফস্পিনার সোহাগ গাজী। ২৩ ওভার বোলিং করে দেন ৬৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে গাজীর ৫ উইকেট ২২তম বার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরিশাল-রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT