চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনা জামানতের সুযোগে ৪ দিনে গতবছরের অর্ধেক পরিমাণ চাল আমদানি

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৩:১৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৭
অর্থনীতি
A A
চাল

চালের মূল্য বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা

হাওরে বন্যা ও ব্লাস্ট রোগে দেশে ধান উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়ে চালের বাজারে অস্থিরতা দেখা দেয়ায় বিনা জামানতে চাল আমদানির সুযোগ দিয়েছে সরকার। একইসঙ্গে শুল্ক হার কমানো হয়েছে ১৮ শতাংশ। এই দুই সুযোগকে কাজে লাগিয়ে বিদেশ থেকে চাল আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত এই ৪ দিনেই চাল আমদানি হয়েছে ৫৯ দশমিক ৬৮ হাজার টন। যা গত অর্থবছরে আমদানি করা চালের প্রায় অর্ধেক। ব্যাপক হারে চাল আমদানির এই চিত্র পাওয়া গেছে খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে।

দ্রুত আমদানি বাড়ায় শিগগিরই বাজারে চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিদেশ থেকে আমদানি করা চাল দেশে আনতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।

সরকারি গুদামে চালের মজুদ কম থাকাসহ নানা কারণে হঠাৎ বেড়ে গেছে মোটা চালসহ সব ধরণের চালের দাম। কেজিপ্রতি মোটা চালের দাম বেড়ে যায় ৮ থেকে ১০ টাকা। চালের আপদকালীন এই সংকট মেটাতে ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ২০ জুন চাল আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়।

এর আগে বিনা জামানতে চাল আমদানির সুযোগ দিয়ে গত ১৯ জুন প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে আমদানিতে উৎসাহী হন ব্যবসায়ীরা। শুল্ক কমানো হবে এমন ঈঙ্গিত পেয়ে আগেই এলসি (ঋণপত্র) খুলেছেন অনেক ব্যবসায়ী। প্রয়োজন অনুযায়ী এখন তারা চাল আমদানি করছে।

মন্ত্রণালয়ের আমদানি পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের (২০১৭-১৮) ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত এই চারদিনেই চাল আমদানি হয়েছে ৫৯ দশমিক ৬৮ হাজার টন। যেখানে গত অর্থবছরে (২০১৬-১৭) মোট আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার টন। সে হিসেবে চার দিনেই গত অর্থবছরের প্রায় অর্ধেক পরিমাণ চাল আমদানি করা হয়েছে।

Reneta

বাংলাদেশ চাল ব্যবসায়ী সমিতির ভাইস চেয়ারম্যান জাকির হোসাইন রনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এতদিন শুল্ক বেশি ছিল বলেই ব্যবসায়ীরা চাল আমদানি করেনি। এখন যেহেতু শুল্ক কমানো হয়েছে সবাই কমবেশি আমদানি করবে। ইতিমধ্যে কিছু চাল এসেছে। কিছু পথে আছে। আরো অর্ডার দেয়া হচ্ছে। আমদানির খবরে ইতিমধ্যে কেজিপ্রতি দুই-তিন টাকা কমে গেছে বলে জানান তিনি।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৪ জুলাইর বাজার দরে দেখা গেছে, মোটা চালের বর্তমান বাজার দর পাইকারি প্রতি কেজির দাম ৪২ থেকে ৪৩ টাকা। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৪ টাকা থেকে ৪৭ টাকা।

কোরবানি ঈদের আগেই চালের বাজার পুরোপুরি স্বাভাবিক হবে এমন আশাবাদ ব্যক্ত করে মেসার্স সায়েম রাইস এজেন্সির মালিক জাকির হোসাইন রনি বলেন, ১৮ শতাংশ শুল্ক কমানো মানে একশ টাকায় ১৮ টাকা কমে যাওয়া। সে হিসেবে এক কেজি চালের দাম যেখানে এতদিন ছিল ৫০ টাকা তা ৯ টাকা কমে ৪০-৪১ টাকা হওয়ার কথা।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিশেনের সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, মজুদ কমে যাওয়ায় সাময়িক সমস্যা মোকাবিলা করতে প্রতিবেশী দেশ ভারত থেকে চাল আমদানি করা দরকার। কারণ জাহাজবোঝাই থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়া মেনে মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনামসহ অন্যান্য দেশ থেকে চাল আমদানি করতে গেলে অনেক সময় লেগে যাবে।

অস্থিরতা কেটে বাজার তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গুদামে বর্তমানে চালের মজুত রয়েছে ১ লাখ ৫৪ হাজার টন। তবে মজুত কমে গেলেও বাড়ছে আমদানি। এছাড়াও বাড়ছে অভ্যন্তরীণ সংগ্রহ। চলতি বছরের ২ মে থেকে ৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ উৎস থেকে (সিদ্ধ ও আতপ) চাল সংগ্রহ করা হয়েছে ৭১ হাজার ১৭৩ টন।

প্রচুর চাল আমদানি হয়েছে,  এছাড়া দুই মাস পর চালের আরো একটা মৌসুম আসছে। সব মিলে শিগগিরই বাজার স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমদানি শুল্কচালহাওরে বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT