চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

সাভার, সিরাজগঞ্জ, নাটোর ও রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৮ জন।

শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামারইয়ের জয়পুরা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও ২ জন। সে সময় আহত হয়েছে ৩০ জন যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। নিহত সেনা সদস্য শহিদুর ইসলামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জে হাটিকুমড়াল এলাকায় মাইক্রোবাস চাপায় ৩ পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। এছাড়াও রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মচারীসহ দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত আরো তিনজন। শুক্রবার সকালে নাটোর-পাবনা মহাসড়কের সৈয়দ মোড় এলাকায় এবং নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলন, রাজশাহী ইউ,সি.বি.এল ব্যাংকের বার্তা বাহক আব্দুল লতিফ মৃধা ও চুয়াডাঙ্গা জেলার পুরাদহ উপজেলার জীবন নগরের আশরাফুল ইসলাম।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ, পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান সৈয়দমোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিক আপ ভ্যানের যাত্রী আব্দুল লতিফ মৃধা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আরো অন্তত দুইজন।

Reneta

অপরদিকে, বড়াইগ্রাম উপজেলার খেজুরতলা এলাকায় বগুড়াগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নামে একজন নিহত হয়। আহত হয় পিক আপ ভ্যানের হেলপার। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনাসারাদেশে
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

মে ৬, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মে ৬, ২০২৬

মমতার সংবাদ সম্মেলন নিয়ে দুই বাংলায় ঝড়

মে ৬, ২০২৬

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মে ৬, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT