চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার-ছক্কা মেরে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত ভুল ছিল: সাব্বির

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:৪৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বিপিএলের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে প্রায় জেতা ম্যাচটা ৩ রানে হেরেছে রাজশাহী কিংস। দলের অধিনায়ক সাব্বির মনে করছেন, চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত ভুল ছিল।

বৃহস্পতিবার মিরপুরের ক্রিকেটে একাডেমির মাঠে অনুশীলন শেষে কথা বলেন তিনি।

সাব্বির বলেন, ‘৪ বলে ৫ রান, তখন মারার কিছু ছিল না। ব্যাটিংয়ে যারা ছিল তাদের সবারই এক রান করে নেওয়ার সামর্থ্য ছিল। হয়তোবা তারা ভেবেছিল চার বা ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিবে। এটা ছিল ভুল সিদ্ধান্ত।’

এমন একটা ম্যাচ হারা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের কাজ হচ্ছে খেলা। জয়-পরাজয় (পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে) খুব একটা প্রভাবিত করে না। তারপরও খারাপ লাগে, এমন ম্যাচ হারের পর ইমোশন কাজ করে। খারাপ লাগে। আমিও তো মানুষ, আমারও খারাপ লেগেছে।’

“আমার বারবার ভারত ম্যাচের কথা মনে পড়েছে। একশ ম্যাচে যদি এমন পরিস্থিতিতে পড়ি একশবারই জিতব। জেতার সম্ভাবনাই বেশি। হয়ে গেছে, কিছু করার নাই। এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফেরার চেষ্টা করবো।”

মিরাজকে এতো পরে ব্যাটিংয়ে পাঠানোর প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এটা দলীয় খেলা, ব্যক্তিগত কোনো খেলা নয়। (মিরাজকে) দলই সেখানে পাঠিয়েছে। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। এখানে কারোর হাত নেই।’

Reneta

শুক্রবার সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস। এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় রাজশাহী।

এ ম্যাচ নিয়ে সাব্বির বলেন, ‘টি-টুয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই। সবাই ১২০ বল করেই পায়। বিপিএলে সাতটা দলই খুব ভালো। নিজেদের দিনে যে ভালো খেলবে সেই জিতবে। আগের ম্যাচে আমরা সব ভালো করেছি শুধু শেষ ওভারটা খারাপ করেছি। ম্যাচ হেরেছি- এটাই টি-টুয়েন্টি। যদি বল টু বল খেলি তাহলে চেষ্টা করবো ভালো খেলার জন্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT