চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার গোল করে লিথুয়ানিয়াকে একাই শেষ করলেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২০২০ ইউরো বাছাইতে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচে একাই চার গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে লিথুয়ানিয়াকে ৫-১ উড়িয়ে দেয় পর্তুগিজরা।

চার ম্যাচে দু’টি ড্রয়ের পর টানা দুই ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউক্রেন।

দেশের হয়ে এটি অষ্টম হ্যাটট্রিক রোনালদোর। আর সবমিলিয়ে ক্যারিয়ারের ৫৪নম্বর হ্যাটট্রিক। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো।

ডি-বক্সে ডিফেন্ডার পালিওনিসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোল করতে ভুল করেন পর্তুগিজ সুপারস্টার। সেই সঙ্গে দেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ৯০ নম্বর গোলটি করেন সিআর সেভেন।

প্রথমার্ধের রোনালদোর পা থেকে আর গোল না এলেও দ্বিতীয়ার্থে ১৬ মিনিটের ব্যবধানে তিন-তিনটি গোল করে প্রতিপক্ষকে একাই শেষ করে দেন।

২৮ মিনিটে অবশ্য সমতায় ফেরে গ্রুপে শেষে থাকা লিথুয়ানিয়া। কর্নারে ভিতোতাসের হেড পোস্টের ভেতরের কানায় লেগে পর্তুগালের জালে বল জড়িয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। রোনালদো ও ব্রুনো ফার্নান্দোর শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর কারভালহোর হেডও ঠিকানা খুঁজে পায়নি।

Reneta

৫৭ মিনিটে বের্নার্দো সিলভা গোলরক্ষক বরাবর শট নেয়ায় পাঁচ মিনিট পর আবার এগিয়ে যায় পর্তুগাল। রোনালদোর শট আটকাতে ঝাঁপিয়ে পড়লেও গোলরক্ষকের গ্লাভসে লেগে বল জালে জড়িয়ে যায়। এরপর বের্নার্দোর ক্রসে গোলমুখে পা-ছুঁইয়ে ৬৫ মিনিটে হ্যাটট্রিক করেন জুভ তারকা। ইউরোর বাছাই ও মূলপর্ব মিলিয়ে রেকর্ড ৩৪টি গোলের মালিক হন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনারদো।

ম্যাচের ৭৬ মিনিটে বের্নার্দোর ক্রস থেকেই ম্যাচে নিজের চতুর্থ গোলটি করেন রোনালদো। পর্তুগালের হয়ে তার গোলের সংখ্যা এখন ৯৩টি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় ৩৪ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে কেবল রয়েছেন ইরানের আলি দাই। যার দখলে রয়েছেন রেকর্ড সংখ্যক ১০৯টি গোল।

‘এ’ গ্রুপের খেলায় কসোভোর বিরুদ্ধে ৫-৩ গোলে জিতেছে ইংল্যান্ড। চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ইংলিশরা।

রাতের অন্য ম্যাচে মন্টেনিগ্রোকে ৩-০ গোলে হারায় চেক রিপাবলিক। লুক্সেমবুর্গের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সার্বিয়া। অ্যান্ডোরার বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের জয় ৩-০ গোলে। মলদোভাকে ৪-০ গোলে হারায় তুরস্ক। আর আলবেনিয়ার কাছে ৪-২ গোলে হারে আইসল্যান্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো বাছাই-২০২০পর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT