অ্যাপলের নতুন আইফোন এক্স এস ও এক্স এস ম্যাক্স স্মার্টফোনে প্লাগ যুক্ত করার পরও চার্জ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শুধু ডিসপ্লে জ্বলে থাকলেই চার্জ নেয় নতুন আইফোন বলছেন ব্যবহারকারীরা। ভিডিও ব্লগার লুইস হিলসেনটেগার তার এক ভিডিওতে এই সমস্যা দেখান, সমস্যাটিকে তিনি চার্জগেইট নামে আখ্যা দিয়েছেন। শনিবার প্রকাশিত এক ভিডিওতে নয়টি আইফোন নিয়ে পরীক্ষা চালিয়ে দেখান তিনি। আইওএস ১১.৪.১ বের করার পর থেকে আইফোন কিছুক্ষণ অব্যবহৃত অবস্থায় ফেলে রাখলে এর লাইটনিং পোর্ট কাজ করা বন্ধ করে দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটি চার্জ নাও নিতে পারে নিজেদের ওয়েবসাইটে এমনটা উল্লেখ করেছে অ্যাপল।






