চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারুনীড়মের মূল প্রতিযোগিতায় শাওনের ‘মুখের দিকে দেখি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ০৪, মার্চ ২০১৮
বিনোদন
A A

‘মুক্তিযোদ্ধা ওয়াহেদ উদ্দিন পুরানো একটি বাড়িতে নিঃসঙ্গ জীবন যাপন করেন। টাইপ রাইটারে নিজের জীবনী লেখা, মাঝেমধ্যে কলেরগান শোনা, পুরানো ল্যান্ডফোনে কথা বলা,ভাঙ্গা ফনিক্স সাইকেল চালিয়ে বাজারে যাওয়া এভাবেই সময় কেটে যায় তার। তার নৈমিত্তিক জীবনে পরিবর্তন আসে একমাত্র ছেলে মিনার অনেক দিন পরে বিলাত থেকে বউ নিয়ে এলে।

ওয়াহেদ উদ্দিন খুব উল্লসিত হয়ে পড়েন এই ভেবে যে, ছেলে ও ভাঙা ভাঙা বাংলা বলা বিলেতি বউ রুজমিলার সাথে চুটিয়ে গল্প করা যাবে! কিন্তু তার এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয় না, যখন ছেলে মিনার এই পুরানো বাড়ি বিক্রি করে বাবাকে বিলেত নিয়ে যেতে চায়। মিনার-রুজমিলা দুজনে মিলে ওয়াহেদ উদ্দিনের এতদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যায়। ল্যান্ডফোন ফেলে হাতে ধরিয়ে দেয় আইফোন, মাথায় উইগ, পাজামা-পাঞ্জাবির বদলে স্যুট-কোট। ডেভেলপার কোম্পানিকে নিয়ে আসে বাড়ি বিক্রির জন্য। ওয়াহেদ উদ্দিন অনড়। এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। ছিড়ে ফেলে বাড়ি বিক্রির ডিড। হতভম্ব মিনার-রুজমিলা চলে যায় বাবাকে ছাড়াই। যাবার সময় রেখে যায় একটি সিডি। রাতে ওয়াহেদ উদ্দিন এই সিডি দেখে বিস্মিত, আবেগ আক্রান্ত হয়ে পড়েন। ভিন্নরূপে আবিষ্কার করেন ছেলে মিনার ও পুত্রবধূ রুজমিলাকে।’

-এমন মনমুগ্ধকর আর ছুঁয়ে যাওয়া গল্পে তরুণ নির্মাতা সেরনিয়াবাত শাওন গেল বছরে নির্মাণ করেছিলেন টিভি নাটক ‘মুখের দিকে দেখি’। বেসরকারি একটি টেলিভিশনে যা প্রচার হয়েছিলো ২৬ মার্চ। নাটকটি প্রচারের পর দর্শক ও আলোচকদের থেকেও প্রশংসা পেয়েছেন বেশ। আর এবার এই নাটকের জন্য স্বীকৃতির দ্বারপ্রান্তে শাওন।

‘বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশ হয়ে উঠুক উজ্জ্বল’-এই শ্লোগানে আগামী ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত ২৪টি সেরা কাহিনীচিত্র নিয়ে শুরু হচ্ছে ‘আনন্দ আলো চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব ২০১৮’। আর এখানেই চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে দেখানো হবে সেরনিয়াবাত শাওনের ‘মুখের দিকে দেখি’। শাহবাগ জাতীয় গণগন্থাগার শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ৭ মার্চ সন্ধ্যা ৬টায় দেখানো হবে নাটকটি।

মান সম্মত কাহিনীচিত্রগুলোকে উৎসাহিত করাই চারুনীড়মের উদ্দেশ্য। আর এমন আসরে নিজের সৃষ্টি নিয়ে দ্বিতীয়বারের সারনিয়াবাত শাওন। উচ্ছ্বাসটাও যেনো অন্যদের থেকে বেশি। প্রতিযোগিতার মূল পর্বে নিজের নাটক থাকায় উচ্ছ্বসিত এই নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে চারুনীড়মের নিয়মিত দর্শক আমি। ২০০৮ সাল থেকে উৎসবের প্রায় সব নাটকই আমার দেখা। ফিল্মের সাথে জড়িত থাকায় বড় পর্দায় নিজের কাজ দেখার একটা আকাঙ্ক্ষা বহুদিন ধরেই। নিজে কাজ শুরু করার পর পর দুই বছর-ই উৎসবের জন্য সিলেকশন হয়েছে আমার ফিকশন। তাই ভালোলাগাটা সম্ভবত অন্যদের চেয়ে কিঞ্চিৎ বেশি।

এরজন্য ‘মুখের দিকে দেখি’র সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কাহিনীচিত্রের সাথে সংশ্লিষ্ট সকল শিল্পী ও কলাকুশলী,আমার প্রডিউসার, গল্পকার এবং টিমের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Reneta

সেরনিয়াবাত শাওনের নির্মাণে ‘মুখের দিকে দেখি’ নাটকটি প্রযোজনা করেছেন কাজী সাইফুল। গল্প:মাহমুদ দিদার। অভিনয়ে আছেন রাইসুল ইসলাম আসাদ, এফ এস নাইম,নাদিয়া আফরিন মিম,নিকুল কুমার মন্ডল ও ইখতারুল ইসলাম।

২০০৯ সাল থেকে চারুনীড়ম নিয়মিতভাবে উৎসব ও পুরস্কারের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও ২০১৭ সালে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত নতুন ও পুরাতন নির্মাতাদের ২৪টি এক ঘন্টার কাহিনীচিত্র নিয়ে শুরু হতে যাচ্ছে ‘আনন্দ আলো চারুনীড়ম কাহিনীচিত্র উৎসব-২০১৮’।

Jui  Banner Campaign
ট্যাগ: এফএস নাইমচারুনীড়ম কাহিনীচিত্র উৎসবমাহমুদ দিদারমুখের দিকে দেখিরাইসুল ইসলাম আসাদসেরনিয়াবাত শাওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT