চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারদিকে অন্ধকার দেখছেন মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খবরের কাগজে নারী ও শিশু নিপীড়নের খবর দেখে ব্যথিত হন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের চারদিকে কেন জানি একটা অস্বস্তিকর, অন্ধকার পরিবেশ। আমরা যদি গোটা বিশ্ব, পৃথিবীর দিকে তাকাই তাহলে যুদ্ধ, বিগ্রহ, হত্যা এবং অন্যায় চলছে।’

তিনি বলেন: ‘দেশে খবরের কাগজের পাতা যখন উল্টাই তখন দেখি এখানে আমাদের শিশুদের ওপর নির্যাতন চলছে, আমাদের মায়েরা নির্যাতনের শিকার হচ্ছেন, আমাদের ভাইয়েরা নির্যাতন নিপীড়নের মুখে পড়ছে। তখন সত্যিকার অর্থেই আমরা ব্যথিত হই, বিপর্যস্ত হই।’

বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ে জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুড়ি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল। এসময় দেওয় বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়া শিশু একাডেমী।

ফখরুল বলেন: ‘কখনো কখনো মনে হয় আসলে চারদিকে অন্ধকার। আলো কি নেই? অবশ্যই আলো আছে। আর এই আলো সন্ধানেই আমরা এবং শিশুরা যাবো।’

বিএনপি মহাসচিব বলেন: ‘জিয়া শিশু একাডেমী আজকে আমাকে একটি ভিন্ন জগতে নিয়ে এসেছে। যদিও এই জগতটি আমার শৈশব, কৈশোর ও যৌবনের। আমি এই জগতেরই একজন মানুষ ছিলাম। আমার সামনে এখন বসে আছেন বিশিষ্ট চলচ্চিত্রকার ছটকু আহমেদ। সৌভাগ্য হয়েছিল, আমার তার (ছটকু) সঙ্গে নাট্যজগতে ঠাকুরগাঁওয়ে অনেকগুলো নাটকে একসঙ্গে কাজ করেছি। সেই জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তাই আজ এখানে এসে মনে হয়েছে আমি সেই ভিন্ন জগত থেকে উপস্থিত হয়েছি।’

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছেন। দেশটাকে আমাদের সুন্দর করে গড়ে তোলার কথা, কিন্তু কী হচ্ছে? তারপরও শিশুদের জন্য বাসযোগ্য করতে আমাদেরও দায়িত্ব তেমনি শিশুদেরও তৈরি হওয়ার দায়িত্ব নিতে হচ্ছে।’

Reneta

সংগঠনের পরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম, জিনাত ফারহানা, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, অভিনেত্রী চাঁদনী, ইভান শাহরিয়ার শোভা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কদর বাড়ায় টাক মাথা

পরবর্তী

ভারতকে এশিয়া কাপ না খেলার পরামর্শ

পরবর্তী

ভারতকে এশিয়া কাপ না খেলার পরামর্শ

বিএনপি যেন নির্বাচনের আগেই হেরে গেছে: কাদের

সর্বশেষ

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT