চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চামড়া শিল্পনগরীর কার্যক্রম তদারকি করবে বিসিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ন ৩০, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিচালনা পর্ষদকে দায়িত্ব দেয়া করা হয়েছে।

বুধবার বিসিকের এক অফিস আদেশের মাধ্যমে পরিচালনা পর্ষদকে এ দায়িত্ব প্রদান করা হয়।

বৃহস্পতিবার জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল বারিক বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

অফিস আদেশে বলা হয় আসন্ন ঈদ উল আযহার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে প্রচুর পশুর চামড়া ” বিসিক চামড়া শিল্পনগরী, সাভার” এ আসতে শুরু করবে।চামড়া শিল্পনগরীতে চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির জন্য বিসিক পরিচালনা পর্ষদকে দায়িত্ব প্রদান করা হলো।

বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ (যুগ্ম-সচিব) ২ আগস্ট থেকে ৫ আগস্ট; বিসিক সচিব মোস্তাক আহমেদ (উপ-সচিব), ৬ থেকে ৯ আগস্ট; পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী ( উপ-সচিব) ১০ থেকে ১৪ আগস্ট; পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোঃ খলিলুর রহমান (যুগ্ম সচিব) ১৫ থেকে ১৮; পরিচালক ( দক্ষতা ও প্রযুক্তি ) ড. মোহা: আব্দুস ছালাম (যুগ্ম সচিব) ১৯ থেকে ২২ আগস্ট; পরিচালক(পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মো. ফারুক (যুগ্ম সচিব) ২৩ থেকে ২৬ আগস্ট; পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) মো. আলমগীর হোসেন (যুগ্ম-সচিব) ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চামড়া শিল্পনগরীর চামড়া প্রক্রিয়াকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন শিল্প ও শিল্পনগরীর সার্বিক পরিবেশ ও অবস্থা নিয়মিত পরিদর্শন ও তদারকির করবেন।

অফিস আদেশে আরো বলা হয় প্রতিদিন নির্ধারিত তারিখে বিকাল ৫.০০ টার মধ্যে পরিদর্শনকারী কর্মকর্তা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন বিসিক চেয়ারম্যান বরাবর পাঠাবে। জরুরি ও তাৎক্ষনিক দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহণের কোন বিষয় থাকলে বিসিক চেয়ারম্যানকে অবহিত করবে সপ্তাহান্তে (বৃহস্পতিবার বিকেলে) সপ্তাহের সামগ্রিক অবস্থা ও আগত দিনে করণীয় সম্পর্কে চেয়ারম্যান, বিসিক বরাবর একটি প্রতিবেদন দাখিল করবে।

Reneta

এছাড়াও পবিত্র ঈদুল আজহায় কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণের জন্য চাহিদা অনুযাযী লবণ সরবরাহ ও প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিসিকের সকল আঞ্চলিক পরিচালক, শিল্প সহায়ক কেন্দ্র প্রধান ও অন্যান্য কর্মকর্তাদেরকে ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান করে জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে লবণ ও চামড়া পরিস্থিতি মনিটরিং কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT