আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো আন্দোলন বা চাপের মুখে সংলাপে বসছে না শেখ হাসিনা।
তিনি বলেন, সংলাপ হচ্ছে ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির সঙ্গে নয়।
নিবন্ধনের বাহিরে কোনো দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন।
সেখানে তিনি বলেন, ‘গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার স্বার্থেই ডক্টর কামাল হোসেনের চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সংবিধান সম্মত সকল বিষয় নিয়ে ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা হবে। আলোচনার টেবিল থেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এই সরকারই হবে নির্বাচনকালীন সরকার। সরকারের অধীনে নয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে।’
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর গঠিত সরকারের আকার একই থাকার সম্ভাবনা বেশি। তবে নতুন কিছু মুখ যুক্ত হতে পারে।’
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







