চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চাপের মুখে’ যৌন নিপীড়নের অভিযোগ থেকে সরলেন পেং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ বন্ধু ঝাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন পেং শুয়াই। নতুন খবর, আগের বক্তব্য থেকে সরে এসেছেন টেনিস তারকা। এমনকি যৌন হয়রানির অভিযোগ ও নিখোঁজ হওয়াকে রীতিমতো অস্বীকার করে বসেছেন পেং।

রোববার সিঙ্গাপুরের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মেয়েদের ডাবলসের সাবেক নাম্বার ওয়ান তারকা ৩৫ বর্ষী পেং দাবি করেছেন, তিনি সবসময়য়ই মুক্ত ছিলেন।

ওইবোতে পোস্ট করা একটি ভিডিওতে পেং বলেছেন, ‘প্রথমত, আমাকে একটি বিষয়ের উপর জোর দিতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কখনো বলিনি বা লিখিনি যে কেউ আমাকে যৌন নির্যাতন করেছে। আমার এই বিষয়টিকে খুব স্পষ্টভাবে জোর দেয়া দরকার।’

পেং তাকে গৃহবন্দী করা হয়েছে বা তার ইচ্ছার বিরুদ্ধে কোনো বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে- এমন বিষয়ও অস্বীকার করেছেন, ‘কেন কেউ আমার উপর নজর রাখবে? আমি সবসময় খুব মুক্ত ছিলাম।’

যৌন নিপীড়নের অভিযোগ তুলে আগের দেয়া ভিডিও পোস্ট ডিলিট করাকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে পেং জানান, এটা নিয়ে মানুষের ভেতর অনেক ভুল বোঝাবুঝি রয়েছে।

উইমেনস টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটিএ) সভাপতি চেয়ারম্যান স্টিভ সিমন এবং মানবাধিকার কর্মীরা পেংয়ের এমন বক্তব্যের সত্যতা নিয়ে যদিও সংশয় প্রকাশ করেছেন।

Reneta

ডব্লিউটিএর এক মুখপাত্রের মতে, সর্বশেষ এই বার্তা দেয়ার পর এখন পর্যন্ত পেং কারো সাথেই স্বাধীনভাবে যোগাযোগ করতে সক্ষম হননি।

মানবাধিকার আইনজীবীদের মতে, চীনা কর্মকর্তারা তাকে রিহার্সাল করা ভিডিওতে উপস্থিত হতে বাধ্য করেছে বলে মনে হচ্ছে। ভিডিওতে পেং যখন চীনা ভাষায় বলছিলেন, তারপরে কেউ তাকে ইংরেজিতে অনুবাদ করতে সাহায্য করেছিল।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ টুইটারে লিখেছেন, ‘পেংয়ের সর্বশেষ বিবৃতিতে বোঝা যাচ্ছে চীনা সরকার তাকে চাপের মুখে রেখেছে, যা উৎকণ্ঠাকে আরও জোরাল করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনটেনিসডব্লিউটিএপেং শুয়াইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ বলছেন ওয়ানডেতে রিশাদের উন্নতি দরকার, সমীহ করছেন অজিরা

জুন ৮, ২০২৬

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT