চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাচা ইনজামামের সঙ্গে অমিলই বেশি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:১৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: চাচা ইনজামাম-উল-হকের পুরো বিপরীত ভাতিজা ইমাম-উল-হক। দৈহিক গড়ন, ব্যক্তিত্ব, খেলার ধরনে চাচা-ভাতিজা দুই মেরুতে। খেলোয়াড়ি জীবনে ইনজামাম সবসময় মিডিয়া থেকে দূরে থাকতে চাইতেন। কিছুটা গম্ভীর ও অল্প কথার মানুষ হিসেবেই তাকে চিনত সবাই। ইমাম সেখানে বেশ হাসিখুশি। সংবাদমাধ্যমের সামনেই সবচেয়ে বেশি প্রাণবন্ত। কথা বলেন মন খুলে।

ইমার্জিং টিমস এশিয়া কাপে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন প্রতিভাবান এই তরুণ। কক্সবাজারে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি করে প্রতিভার নিদর্শন দেখিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান ইমাম।

ইনজামাম ব্যাট করতেন মিডলঅর্ডারে। ইমাম করেন ইনিংসের সূচনা। ইনজামাম ডানহাতি ব্যাটসম্যান আর ইমাম বাঁহাতি।

চাচার মতো বড় ক্রিকেটার হওয়ার মনছবি নিয়ে খেলাধুলায় আসেননি ইমাম। তার ক্রিকেটে আসার গল্পটা একটু ভিন্ন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার পিনাক ঘোষের মতো। পিনাক ওজন কমাতে ছোটবেলায় ক্রিকেট খেলা শুরু করেন। ইমামের ক্ষেত্রেও হয়েছে তাই। মুটিয়ে যাওয়ায় বাবা ইনসারাম-উল-হক পরামর্শ দেন বড় ভাইয়ের সঙ্গে মাঠে যেতে। ধীরে ধীরে ইমাম হয়ে ওঠেন পেশাদার ক্রিকেটার। এখনকার শারীরিক গড়ন দেখার মতো। শরীরের কোথাও মেদ নেই।

ইমামের বড় ভাই খেলা ছেড়েছেন অনেক দিন হলো। ধরে রেখেছেন ইমাম। এখন তার স্বপ্ন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার। চ্যানেল আই অনলাইনকে বললেন সেই স্বপ্নের কথা, ‘আমি দেশের হয়ে অবদান রাখতে চাই। এটাই আমার স্বপ্ন। তবে আমার তাড়াহুড়ো নেই। যখন জায়গা করে নিব চিন্তা থাকবে যেন নিয়মিত দলে থাকতে পারি। একটা-দুইটা সিরিজ খেলে দল থেকে বের হয়ে গেলাম এমনটা আমি কখনই চাই না। লম্বা সময় ধরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই।’

ইনজামাম-উল-হক এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক। এজন্যই নাকি চাপে থাকেন ইমাম-উল-হক। এ নিয়ে বললেন, ‘আমি চাচার ব্যাটিং দেখে বড় হয়েছি। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। পুরো বিশ্বই এটি স্বীকার করবে। চাচা এখন পিসিবির প্রধান নির্বাচক। আমার ওপরে তাই চাপটা বেশি। সংবাদমাধ্যমে এ নিয়ে অনেক কথা হয়। তিনি কিন্তু ক্রিকেট নিয়ে আমার সঙ্গে তেমন কথা বলেন না। শুধু বলেন, খেলাটা উপভোগ কর। নিজের ওপর আস্থা রাখ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত, কাল থেকে আবার শুরু

পরবর্তী

চাইলে ক্রিকেটারও হতে পারতেন কর্নেল আজাদ: নাজমুল আবেদীন ফাহিম

পরবর্তী

চাইলে ক্রিকেটারও হতে পারতেন কর্নেল আজাদ: নাজমুল আবেদীন ফাহিম

স্মার্টফোনের ক্যামেরা লেন্সে ধূলা-স্ক্র্যাচ দূর করার সহজ উপায়

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT