চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি হারিয়ে পিসিবিকে আর্থারের পাল্টা তোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজের সাফল্যের চিত্র তুলে ধরে চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু মিকি আর্থারের অনুরোধে সাড়া না দিয়ে উল্টো তাকেসহ পুরো কোচিং স্টাফকেই ছাঁটাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চাকরি হারিয়ে পরে পিসিবিকে পাল্টা তোপ দেগেছেন আর্থার।

পিসিবির এই সিদ্ধান্তে খুবই ‘হতাশ এবং আহত’ হয়েছেন আর্থার। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বরখাস্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনই বলেছেন সাউথ আফ্রিকান এ কোচ।

ইংল্যান্ডের কোচ হওয়ার গুঞ্জনের মধ্যেই আর্থার বলছেন, নিজের সেরাটা দিয়েও এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া হতাশার, ‘আমি অত্যন্ত হতাশ এবং আহত। আমি পাকিস্তান ক্রিকেটকে তুলে আনার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি।’

গত মাসের বিশ্বকাপের পরপরই চুক্তির মেয়াদ শেষ হয় আর্থারের। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। অল্পের জন্য সেমিফাইনালে যেতে পারেনি সরফরাজের দল। নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট থাকা সত্ত্বেও নেট রানরেটের হিসাবে বাদ পড়তে হয় তাদের।

বিশ্বকাপের পারফরম্যান্স রিভিউয়ের জন্য ডাকা পিসিবির বৈঠকে চুক্তির মেয়াদ দুবছর বাড়ানোর অনুরোধ করেছিলেন আর্থার। সেটা নাকচ করে দেয়া হয়। পিসিবি চেয়ারম্যান এহসান মানি আর্থারসহ বাকি তিনজন- বোলিং কোচ আজহার মেহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনার লুডেনের চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানিয়ে দেন।

নতুন নিয়োগের জন্য পিসিবি দ্রুতই বিজ্ঞাপন দেবে বলেও জানান মানি।

২০১৬তে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেন আর্থার। এরপরই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করে এবং তার সময়েই টেস্ট র‌্যাঙ্কিংয়ের একনম্বর হয়েছিল পাকিস্তান। এই আর্থারের আমলেই ২০১৭তে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে সরফরাজ আহমেদের দল। তাছাড়া টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়েও একনম্বরে আছে পাকিস্তান।

তবে সামগ্রিক ফলাফল বিচার করলে চিত্রটা অন্যরকম। গত দু’বছর ধরে টেস্টে খুব বাজে সময় যাচ্ছে পাকিস্তানের। সংযুক্ত আরব আমিরাতের মতো নিজেদের ‘দ্বিতীয় হোম ভেন্যু’তে শ্রীলঙ্কার কাছে ২-০তে সিরিজ হেরেছে। সবশেষ ২৮ টেস্টে মাত্র ১০টিতে জিতেছে, ১৭টিতেই হার।

আর্থারের আমলে ওয়ানডেতে জয়ের হার ৫০ শতাংশের নিচে। এই সময়ে ৬৬ ম্যাচে জয় ২৯টিতে, ৩৪টিতে হার, তিনটিতে কোনো ফল হয়নি।

ট্যাগ: আর্থারপাকিস্তানপিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইকার্দিকে জুভেন্টাসে চান রোনালদো

পরবর্তী

শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে এবার পাঁচ গরু কোরবানি

পরবর্তী
পুরনো ছবি:

শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে এবার পাঁচ গরু কোরবানি

নিজেকে নতুন করে চেনাতে ঘাম ঝরাচ্ছেন নাসির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT