চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির নামে ধূমপানে আকৃষ্ট, এবার টার্গেট ঢাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
বাংলাদেশ, শিক্ষা
A A

তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার নামে ধূমপানে আকৃষ্ট করতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোড শো’র আয়োজন করছে বলে দাবি তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞার।

আর এবারের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ ২ সেপ্টম্বর ঢাবিতে বিএটিবি একটি রোড শো আয়োজন করতে যাচ্ছে।

প্রজ্ঞার দাবি, চাকরি দেয়ার নামে প্রতিবছরের মতো এবারও ‘ব্যাটল অব মাইন্ড ২০১৯’ এর কার্যক্রম শুরু করেছে এই বহুজাতিক তামাক কোম্পানি।

এরই মধ্যে প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোডশো শুরু হয়েছে, চলছে নিবন্ধন। চলতি মাসের ৭ তারিখে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয় এবং ইতোমধ্যে বিএটিবি আরো তিনটি বিশ্ববিদ্যালয়ে (নর্থ সাউথ ইউনিভার্সিটি, এমআইএসটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) রোডশো আয়োজন শেষ করেছে।

‘এভাবেই আগামী কয়েক মাস জুড়ে নানা আয়োজন ও প্রচারণার মাধ্যমে এই প্রতিযোগিতা চলতে থাকবে বলে দাবি করছে প্রজ্ঞা।

তাদের দাবি, বিএটিবি ২০০৪ সাল থেকে মূলত ব্রান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতে এই মৃত্যুবিপণন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

Reneta

কর্মসংস্থান সুযোগের নামে কোম্পানিটি প্রতিবছর এই প্রতিযোগিতা আয়োজনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। অনুসন্ধানে দেখা গেছে, বিগত ১৬ বছরে চাকরি দেয়ার নামে ৩০ হাজারের অধিক তরুণকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হলেও চাকরি পেয়েছে মাত্র ১০০ জন বা এর সামান্য কিছু বেশি।

প্রজ্ঞা বলেছে: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় তামাক কোম্পানির নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করে এ ধরনের কোন প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের এই ধারা লঙ্ঘন করলে অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান করা হয়েছে।

‘বিএটিবির এ ধরনের কার্যক্রম এক সঙ্গে প্রধানমন্ত্রীর ২০৪০ সালের তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের পরিপন্থী উল্লেখ করে তরুণ প্রজন্মকে রক্ষায় ‘ব্যাটল অব মাইন্ড’ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে প্রজ্ঞা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিধূমপান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT