চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরিতে কোটা সংস্কারসহ রাবিতে শিক্ষার্থীদের ৫ দফা দাবি

সুব্রত গাইন সুব্রত গাইন
৭:৪৭ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

চাকরিতে বর্তমান কোটা ব্যবস্থা সংস্কার করে ১০ ভাগে কমিয়ে আনাসহ পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা কর্মসূচি পালন করে।

কোটা সংস্কারসহ শিক্ষার্থীদের দাবিগুলো হলো: কোটায় যোগ্য প্রার্থী না পেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া, চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার বাতিল, কোটায় বিশেষ নিয়োগ পরীক্ষা বাতিল এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান কোটা ব্যবস্থার কারণে দেশকে মেধাশূন্য করা হচ্ছে। মুক্তিযুদ্ধে এ বৈষম্য দূর করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আজকে আবার সেই কোটা বৈষম্য হচ্ছে, যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থী ভালো জায়গা থেকে বঞ্চিত। অনেক মেধাবী শিক্ষার্থী চাকরি পাচ্ছে না। এখন প্রায় ২৬ লাখের অধিক শিক্ষার্থী বেকার রয়েছে। ৫৬ শতাংশ কোটা হওয়ায় মেধাবীরা মূল্যায়িত হচ্ছে না।

তারা বলেন, বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষের মধ্যে ৫৬ শতাংশ কোটা হলে বাকিরা আর কী করবে। তারমধ্যে এখন দুর্নীতির কালো হাত প্রতিটা স্থানে দখলদারি করছে। যারা প্রভাবশালী তাদেরই এখন বড় পর্যায় দেখা যায়। এমন যদি দেশের অবস্থা হয় তাহলে গরীব মেধাবী শিক্ষার্থীরা কী করবে?

শিক্ষার্থীদের মানববন্ধন

সংবিধানের প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, সংবিধানের ১৯ ও ২৯ নম্বর অনুচ্ছেদে নিয়োগের ক্ষেত্রে সমতা লাভের কথা বলা হয়েছে। সেই সংবিধানের যথাযথ প্রয়োগ হচ্ছে না। এসময় তারা কোটা ব্যবস্থা সহনশীল মাত্রায় নিয়ে এসে সংবিধানের প্রয়োগ নিশ্চিত কারার দাবি জানান।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুচিতা রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী তরিকুল ইসলাম, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, সুলতান আহমেদ, মো. আমিনুল প্রমুখ।

এসময় তারা আজকের কর্মসূচি থেকে মঙ্গলবার বেলা ১১টায় একই জায়গায় পুনরায় মানববন্ধন করার ঘোষণা দেয়।

ট্যাগ: কোটা সংস্কারচাকরিতে কোটারাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে শিশু হত্যায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পরবর্তী

আরামবাগের উত্থানে দেশিয় ফরোয়ার্ডদের ‘সুযোগ’

পরবর্তী

আরামবাগের উত্থানে দেশিয় ফরোয়ার্ডদের ‘সুযোগ’

বইমেলায় মিকসেতু মিঠুর ‘শহরে একদল প্রেমিক’

সর্বশেষ

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬

কবুতরের দোকানে মাদকের কারবার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT