চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাইলেন এক আর মাঠে পেলেন আরেক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেটে বল না ঘুরলে সাফল্য আসে না, ম্যাচের মোড়ও ঘোরে না। শেষ কয়েকবছরে ঘরের মাঠে যে কয়েকটা উল্লেখযোগ্য জয় বাংলাদেশের, তার সবগুলোর পেছনে চোখ বুঝে অবদান ছিল ঘূর্ণি উইকেটের। তাই আফগানিস্তানের বিপক্ষে কী রকম উইকেট চান সে প্রশ্নে টার্নিং উইকেটের পক্ষেই ভোট দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু কে জানতো সেটাই হয়ে যাবে বুমেরাং!

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে আফগানিস্তানের চেয়ে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে আছে কেবল দুই উইকেট। দিন শেষে যখন কথা বলতে এলেন সাকিব আল হাসান, তখন তার মুখে স্পষ্ট বিরক্তি! সোজাসাপ্টা জানিয়ে দিলেন, এমন উইকেট মোটেও প্রত্যাশা করেননি।

‘এরকম উইকেট আমরা মোটেও প্রত্যাশা করিনি। এই উইকেটে খেলা আমাদের জন্য খুব কঠিন। যেরকমটা আশা করেছিলাম, পেয়েছি তার উল্টোটা।’

যে উইকেটে প্রায় সাড়ে তিনশো করেছে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান, সেখানেই বাংলাদেশের ব্যাটসম্যানরা ডুবেছেন রীতিমত হাবুডুবু খেতে খেতে। ১০৬ রানেই নাই হয়ে গেছে ৬ উইকেট। খানিকটা মান বাঁচানো গেছে মুমিনুল হকের ফিফটি ও দিনের শেষের দিকে মোসাদ্দেক হোসেন সৈকত-তাইজুল ইসলামের লড়াইয়ে।

সাকিব জানতেন কী উইকেট হলে এমনটাই হতে পারে। এ ধরনের উইকেট হলে এগিয়ে থাকবে আফগানরাই। কারণ তাদের আছে তিনজন রিস্ট স্পিনার, যেটা বাংলাদেশের নাই। বাংলাদেশের স্পিনাররা বল ঘোরান আঙুলের জোড়ে, ভালো করতে হলে উইকেটের সাহায্য দরকার হয় তাদের। আর রিস্ট স্পিনাররা বল ঘোরাতে পারেন যেকোনো উইকেটেই। টার্নিং-ফ্ল্যাট যেকোনো উইকেটই তাদের কাছে সমান।

অবস্থা বুঝে নিজেদের স্বার্থেই তাই টার্নিং উইকেট চেয়েছিলেন সাকিব। প্রতিপক্ষ যা করার করুক, নিজেদের বোলাররা যেন সবটুকু ফায়দা নিতে পারে উইকেটের সেটাই ছিল তার চাহিদাপত্রে। কিন্তু চাহিদার উল্টো হয়েছে!

Reneta

বিপক্ষে গেলেও উইকেটে এমন কোনো জুজু ছিল না যে সেখানে খেলাটা অসম্ভব। সাকিব স্বীকার করছেন কিছু কিছু ক্ষেত্রে ভুলটা ছিল টাইগার ব্যাটসম্যানদেরই। শেষদিকে মোসাদ্দেক-তাইজুলের অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিও বুঝিয়ে দিয়েছে একটু বুঝে খেললেই হত।

যা হওয়ার হয়ে গেছে ভেবে সাকিব এখন সে কথা ভুলে যেতে চাইছেন। ঘুরে দাঁড়াতে চান পরের ইনিংস থেকেই, ‘আমরা যা চেয়েছি তার উল্টোটা পেয়েছি। তাই বলে এর মানে এই নয় যে, আমরা ভালো খেলতে পারবো না। একটা ভালো দল চিন্তার বাইরে থেকে এলেও সেই প্রশ্নের উত্তর দিতে পারে। আমাদের প্রত্যাশা থাকবে সেই উত্তরটা দেয়ার।’

‘এখন এসব ভেবে কিংবা আলোচনা করে লাভ নেই। কীভাবে দাঁড়াতে পারি সেটাই এখন গুরুত্বপূর্ণ। মোসাদ্দেক আর তাইজুল যেভাবে ব্যাট করেছে তা দেখে আমি বলবো না এই উইকেটে একদমই খেলা অসম্ভব। ওরা প্রমাণ করেছে এই উইকেটে টিকে থাকলেই রান করা সম্ভব। আমরা আমাদের সেরাটা দিলেই এখানে রান করা সম্ভব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT