চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাইলেই বার্সা ছাড়তে পারবেন মেসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অতীতে অনেক চেষ্টা-অর্থের ঝনঝনানি দেখিয়েও লিওনেল মেসির টিকিটি ছুঁতে পারেনি বিশ্বের বাঘাসব ক্লাব। প্রিয় বার্সেলোনার প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতার নিদর্শনে আর্জেন্টাইন তারকাও চাননি সম্পর্ক ছিন্ন করতে। তবে অবস্থান যে সবসময় একই থাকবে এমনও নয়। মেসির জন্য তো কোনো বাধ্যবাধকতাও নেই সারাজীবন ন্যু ক্যাম্পেই কাটিয়ে দেয়ার। চাইলেই তাই ক্লাব ছাড়তে পারবেন তিনি। কাতালানদের সঙ্গে মেসির এমনই এক গোপন চুক্তির কথা ফাঁস করেছে স্প্যানিশ পত্রিকা এল পাইস!

২০০৫ সালে মূল দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বার্সার সঙ্গে মোট ৮বার চুক্তি নবায়ন করেছেন মেসি। সবশেষ চুক্তিটা হয়েছে ২০১৭ সালে। এই চুক্তির ফলে এলএমটেন এখন ইউরোপের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার।

মেসির বয়স চলছে ৩২। ক্যারিয়ারের শেষের শুরু দেখছেন বার্সা অধিনায়ক। বর্তমানের ফর্মটা ভবিষ্যতে নাও থাকতে পারে। তাতে ক্লাবে অপরিহার্য নাও থাকতে পারেন। সবমিলিয়ে চাইলেই যেন বার্সাকে না বলে দিতে পারেন সেজন্য চুক্তিতে এই গোপন জানালা রেখেছে দুই পক্ষ মিলেই।

মূলত মেসির বিশ্বস্ততার উপর ভরসা রেখেই চুক্তিতে ফাঁকা ঘরটি থেকেছে। সেখানে বলা হয়েছে, ৩২ পূর্ণ হলেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন মেসি। অর্থাৎ, চলতি মৌসুম শেষ হলে সম্পূর্ণ মুক্ত তিনি। যেকোনো সময়ে নিতে পারেন ক্লাব ছাড়ার সিদ্ধান্ত।

কিন্তু এই অবস্থায় ইউরোপের কোনো ক্লাবে যেতে পারবেন না মেসি। চাইলে খেলতে পারেন স্বদেশের যেকোনো ক্লাবে, যেতে পারেন চায়না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে। চুক্তিতে থাকা অবস্থায় ইউরোপের কোনো ক্লাব তাকে নিতে চাইলে বাই আউট ক্লজের পুরোটাই গুনতে হবে সেই ক্লাবকে।

ক্যারিয়ারে অনেকবার জন্মভূমি রোজারিওতে ফিরে যাওয়ার ইচ্ছার কথা বলেছেন মেসি। খেলতে চেয়েছেন শৈশবের ক্লাব নিউ ওল্ড বয়েজে। সেটা সময়ের হাতেই তোলা। আপাতত, নিজেদের ইতিহাসের সেরা খেলোয়াড়টির প্রতি শ্রদ্ধা ও আস্থার নিদর্শন হিসেবেই বার্সা এবং মেসির এই গোপন চুক্তিধারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT