চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িমুখী সোয়াট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির উদ্দেশ্যে ঢাকা থেকে অভিযানকারী দল সোয়াট রওয়ানা হয়েছে। সোয়াটের দলটি ঘটনাস্থলে পৌঁছলে অভিযান পরিচালনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন বাড়িটিকে বাড়িটিকে ঘিরে রেখেছে কাউন্টার টেরিজম ইউনিট ও পুলিশ। বুধবার দুপুরে ওই বাড়িটি ঘিরে ২ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই থেমে থেমে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেরিজম ইউনিটের সহকারী কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম। তবে ওই বাড়িতে কী পরিমাণ বিস্ফোরক বা গোলাবারুদ আছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতব্যাপি অভিযান চালিয়ে বুধবার ভোর ৫টার দিকে শিবনগর গ্রামের জেন্টু বিশ্বাসের বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান জানান। ওই বাড়িতে জঙ্গি রফিকুল আলম আবু (৩০), তার স্ত্রী ও ২ সন্তান নিয়ে বসবাস করছে বলে ধারণা পুলিশের।

আবু শিবগঞ্জ উপজেলারই চাতরা গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে। সে চাতরা মাদ্রাসায় পড়াশোনা করে।

এর আগে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার ৩টি বাড়িতেও অভিযান চালানো হয়। ওই তিনটি বাড়ি আবুর শ্বশুর বাড়ি। তবে সেখানে অভিযান চালিয়ে কোন কিছুর সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

Reneta

নিরাপত্তার জন্য এলাকার ত্রীমোহনী ও শিবনগর গ্রামে ১৪৪ ধারা জারি করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এলাকার নারী পুরুষদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT