চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদ সুলতানা পুরস্কার পেলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৩:২৬ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৬
পরিবেশ
A A

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অসামান্য ভূমিকার জন্য চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫তে ভূষিত হয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। তথ্যমন্ত্রী বলেছেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মত অন্যরা পরিবেশ সংরক্ষণে সচেতন হলে টেকসই উন্নয়ন সম্ভব।

সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এ স্লোগানে ২০০৯ সাল থেকে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। কাজ করছে প্রকৃতির নানা উপাদান সাধারণ মানুষের কাছে উপস্থাপন, জীববৈচিত্র্য সংক্রান্ত গবেষণা এবং বিপন্ন প্রতিবেশ ও বণ্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা তৈরিতে। জনসচেতনতায় প্রকৃতি মেলাসহ করছে নানা আয়োজন।

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা বাড়ানো, পরিবেশ নিয়ে গবেষণাসহ নানা অবদান রাখায় এবার চাঁদ সুলতানা পুরস্কার দেওয়া হয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে। ঢাকা আহছানিয়া মিশন মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ব্যক্তি এবং সাংগঠনিক পর্যায়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মত ভূমিকা রাখার আহবান জানান অতিথিরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এমন কোনো উন্নয়ন, এমন কোনো জীবন-যাপন আমাদের করা উচিত না, যা প্রকৃতিকে ক্ষতিগ্রস্থ করে দেয় এবং সামাজিক বলয়টাকেও ধ্বংস করে দেয়।

এ ধরনের পুরস্কার প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করতে আরও উৎসাহ দেবে বলে মনে করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। তিনি বলেন, পরিবেশ নিয়ে এধরনের কাজগুলো আমরা করছি যা একেবারে নতুন এমন কাজ এর আগে কেউ কখনো করেনি বা ভাবেনি।

তবে এ কাজটি ছিলো খুবই জরুরি। কারণ যেভাবে আমাদের দেশের প্রকৃতি দিনে দিনে ধ্বংস করে ফেলছি যা আমাদের কারণেই হচ্ছে তাই সবাইকে সচেতন করার জন্যই এধরনের কাজ খুব বেশি দরকার।

Reneta

ভবিষ্যত প্রজন্মের জন্য প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন  প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT