চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের সেঞ্চুরির কাছে মুশফিকদের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন উন্মুক্ত চাঁদ। শেখ জামালের হয়ে খেলতে আসা এই ভারতীয় ব্যাটসম্যানের ১২৭ রানের ইনিংসের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিক-তুষারদের লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিকেএসপিতে রূপগঞ্জের দেয়া ২৬১ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় শেখ জামাল। ১৩৩ বলে ২০টি চারের সাহায্যে ১২৭ রান করে ওপেনার চাঁদ যখন সাজঘরে ফেরেন জয় থেকে তখন ৪০ রান দূরে জামাল। তানবীর হায়দার ৬৬ ও অধিনায়ক নুরুল হাসান সোহান ১১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

ইনিংসের শুরুতে হোঁচট খেয়েছিল শেখ জামাল। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৈকত আলী। দলের রান তখন ১১। রাকিন আহমেদকে নিয়ে ১৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান চাঁদ। ৫২ রান করে রাকিন সাজঘরে ফিরলে ভাঙে দেড়শ রানের জুটিটি। চার নম্বরে ব্যাটিংয়ে আসা তানবীরের সঙ্গে চাঁদ ৬০ রানের জুটি গড়লে জয় পাওয়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে জয় পেয়ে সুপার লিগে ওঠা দলটির জন্য।

সৈয়দ রাসেল দুটি ও পারভেজ রসূল নিয়েছেন একটি উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জের টপঅর্ডার ও মিডলঅর্ডারের সবাই রান পেলেও কেউ বড় ইনিংস খেলতে না পারায় লড়াকু পুঁজি গড়তে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ২৬০ রান। অধিনায়ক নাঈম ইসলাম ৫১, তুষার ইমরান অপরাজিত ৪৮, পারভেজ রসূল ৪৪, মোহাম্মদ নাঈম ৪৩, মুশফিকুর রহিম ৩৯ রান করেন।

রূপগঞ্জের ব্যাটসম্যানরা যখন হাত খুলে মারবেন তখনই হারাতে হয়েছে উইকেট। পেসার রবিউল হক ৫ উইকেট নিয়ে রানের লাগাম টেনে রাখেন। তানবীর হায়দার দুটি ও নাজমুল ইসলাম অপু নিয়েছেন একটি উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT