চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের পাথর পুনরুদ্ধারে ৪৪ বছর পর অভিযানে চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন

১৯৭০ সালের পর প্রথমবারের মতো চাঁদের পাথর পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সেই প্রচেষ্টা শুরু করতে যাচ্ছে চীন। 

মানুষবিহীন চ্যাং’ই-৫ প্রব মঙ্গলবার উৎক্ষেপণ করা হবে। সেটাই পরে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে আনবে যা চাঁদের উৎস ও গঠন বোঝার কাজে সাহায্য করবে।

এই ধরনের সর্বশেষ অভিযানের নাম ছিলো লুনা ২৪। সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৭৬ সালে তা পরিচালনা করে।

এবারের অভিযান সফল হলে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পরে চীন হবে বিশ্বের তৃতীয় দেশ; যারা চাঁদের পাথর পুনরুদ্ধার করবে।

চ্যাং’ই-৫ মহাকাশযানের নামকরণ করা হয়েছে চীনা প্রাচীন চাঁদের দেবীর নামানুসারে। লং মার্চ ৫ রকেটে করে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। চাঁদের ঝড়ের সমুদ্র নামের অনুন্মোচিত অংশ থেকে ২ কেজি নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে চেষ্টা করবে সে।

১৯৭৬ সালের ওই অভিযানে যেখানে সংগ্রহ করা হয়েছিলো ১৭০ গ্রাম নমুনা। আর অ্যাপোলো অভিযানে মানুষ গিয়ে সংগ্রহ করেছিলো ৩৮২ কেজি মাটি ও পাথর।

Reneta

বিশেষজ্ঞদের আশা, চাঁদ কতদিন আগ্নেয়গিরিরূপে সক্রিয় ছিলো এবং কখন সূর্যের বিকিরণ থেকে চাঁদের জীবন রক্ষাকারী চৌম্বকীয় ক্ষেত্র নষ্ট হয়েছে তা বুঝতে আরো বেশি সহায়তা করবে চ্যাং’ই-৫।

২০১৩ সালে প্রথম চাঁদে যায় চীন।  আগামী এক দশকর মধ্যে মঙ্গল থেকেও নমুনা সংগ্রহে আশাবাদী দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদচীনপাথর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT