চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে ট্রলার ডুবিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় আটক ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলার ডুবে ৫ জন শ্রমিক নিহতের ঘটনায় বাল্কহেডের ৪ শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ।

আটককৃতরা হলেন মো. জাবেদ, আবুল বাশার, মো. ইউনুস ও দিদার। তারা সকলেই ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের শ্রমিক।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের ৪ জনকে আটক করেছি।

স্থানীয়রা জানায়, সোমবার (৩১ জানুয়ারি) ভোরে বালুভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন-১ এর সাথে মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি নদীতে ডুবে ৫ শ্রমিক নিহত নিখোঁজ হয়। পরে ৪ জনের মৃতদেহ নদী ও ট্রলার থেকে উদ্ধার করা হয়। আরো ১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত শ্রমিকরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানার শিলিগুড়ি এলাকার ট্রলারের মাঝি মো. আউয়াল (৫০), সাহাপুর গ্রামের মোবারক হোসেন (৪৫), মাদবপুর গ্রামের আল আমিন (৩৫) ও মো. নাছির উদ্দিন (৩২) এবং কুমিল্লা তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মো. নজরুল ইসলাম কালা (৩৫)। নিহতরা স্থানীয় ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রলার ডুবিনৌকা ডুবি
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT