চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরের মেঘনায় ইলিশসহ সব মাছ ধরা নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৯ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০২০
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুরের মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা বন্ধ থাকবে। জাতীয় মাছ ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের ৬০ কিলোমিটার দীর্ঘ মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের নদীতে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধ করতে এই উদ্যোগ।

জেলা মৎস্য অফিস জানায়: এ সময়ে যদি কেউ মাছ ধরে বা নদীতে জাল ফেলে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জাল পুড়িয়ে দেয়া ও ৫ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে।

এই নিষেধাজ্ঞার ফলে জেলেরা তাদের জাল-নৌকা দু’মাসের জন্য ডাঙায় তুলে রাখছে। কাজ নেই এ দু’মাস। তাই নিষিদ্ধ সময়ে চাল দেয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা।

বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Reneta

মেঘনায় নিষিদ্ধ সময়ে ১ হাজার জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে রিক্সা, ভ্যান, হাঁস-মুরগী ও সেলাই মেশিন দেয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী।

চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে ৪৫ হাজার ৯শ’ ৭৮ জন জেলে। এসব জেলেদের মধ্যে ইলিশ ধরা ৪১ হাজার ১শ’ ৮৯ জন জেলেকে নিষিদ্ধ সময়ে ৪০ কেজি করে ৪ মাস চাল দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিশচাঁদপুরমাছ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়ুষ্মানের প্রশংসায় পঞ্চমুখ লতা মঙ্গেশকর

পরবর্তী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিদ্দিন ইয়াসিন

পরবর্তী
প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিদ্দিন ইয়াসিন

বীমা

বীমা কোম্পানিতে আমার জন্যও যেন একটা চাকরি থাকে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT