চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চল যাই’-এর ক্লিপ দেখে চল্লিশ লাখ টাকা অনুদান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
বিনোদন
A A
‘চল যাই’-এর ক্লিপ দেখে চল্লিশ লাখ টাকা অনুদান দিলেন সোহানী হোসেন

‘চল যাই’-এর ক্লিপ দেখে চল্লিশ লাখ টাকা অনুদান দিলেন সোহানী হোসেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চল যাই’। গেল ৬ মার্চ দেশের সব মাল্টিপ্লেক্সসহ ছবিটি মুক্তি পায় মোট ৮টি প্রেক্ষাগৃহে। দ্বিতীয় সপ্তাহে আরো ১২টি হল ছবিটি নিয়েছিলো, তিন দিন চলেছে ও। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বর্তমানে তো হল ই বন্ধ!

মুজিববর্ষ উপলক্ষ্যে ‘চল যাই’-এর একটি ভিডিও ক্লিপ সোশাল মিডিয়ায় শেয়ার করেন সুমন জাহিদ নামের একজন। হৃদয়স্পর্শী সেই ক্লিপটি শেয়ার করে তিনি লিখেন,

‘‘অনেকদিন পর চোখে জল এলো। আমি স্বপ্নেও ভাবি নি- এমন নির্মাণ ও সম্ভব। তূর্যের (ছবির গল্প ভাবনা, চিত্যনাট্যকার ও অভিনেতা) জন্য মনটা খারাপ হলো, ওর কোন সাহায্যেই আসতে পারলাম না। মুজিববর্ষের বিশাল তরীতে ওর জায়গা হয় নি, চেষ্টা করেছিল ওর মত করে। আমার সীমিত যোগাযোগের মধ্যে ছবির স্পন্সরের জন্য কয়েকজন কে নক করলাম, বাট ইট ইজ টু লেইট। সিনেমা টা এখনও আমার দেখার সুযোগ হয় নি। সত্যি বলতে কি- কিছুটা সংশয়ও কাজ করছে, কেননা ৭ মিনিটের যে হৃদয়স্পর্শী অসাধারণ ক্লিপটি আমি দেখলাম তার মুগ্ধতা যদি পূর্ণতায় কেটে যায়? মুজিববর্ষের এই শুভক্ষণে মাত্র ৭ মিনিটের এই ক্লিপটি আপনার হৃদয়ে একটু দাগ কাটতে পারে।’’

এই ক্লিপের সূত্র ধরেই চ্যানেল আই অনলাইন যোগাযোগ করে ছবির টিমের সঙ্গে। কথা বলেন ‘চল যাই’-এর চিত্রনাট্যকার ও অভিনেতা খালিদ মাহবুব তূর্য। ছবিটি করতে যেয়ে নানান আনন্দ, বেদনার অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

সিনেমার সবকিছু গুছিয়ে নেয়ার পর প্রয়োজন ছিলো অর্থের। এরজন্য বিভিন্ন জায়গায় চেষ্টা ও করেছেন। কিন্তু সফল হননি। তূর্য বলেন, ‘চল যাই’ নির্মাণের আগে যখন স্পিচ করেছি, তখন কারো সহযোগিতা পাইনি। এই সিনেমা নির্মাণ করতে যেয়ে বহু অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে আমাদের। বঙ্গবন্ধুকে নিয়ে ছবি, অনেকেই মনে করেছেন এরা কতো টাকা অনুদান পেল কে জানে! অনেকের মনোভাব ছিলো এরকম। কারো বিন্দুমাত্র সহায়তা পাইনি। সিনেমাটা হবে কিনা, এটা নিয়েও অনেকে সন্দিহান ছিলেন।

‘ছবিটা নির্মাণের পর যখন বিভিন্ন জায়গায় এটা নিয়ে মুভ করেছি, তখন আমার খুব ডিমোটিভেটেড লেগেছে। কারণ আমি তো পলিটিক্যাল কেউ না। আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটা প্রজেক্ট করেছি, যারা টুকটাক ছবিটা দেখছেন তারা অনেকেই ভাল বলছেন, এটা ভাল লাগার। কিন্তু সর্বোপরি আমি মন থেকে সিনেমাটা নিয়ে সেটিসফায়েড না। কারণ আমি তো কবীর সুমনকে নিয়ে একটা বই লিখে, কিংবা জাতির জনককে নিয়ে একটা সিনেমা বানিয়ে ফাঁপড়ে পড়তে পারবো না। কিন্তু রিলিজ থেকে শুরু করে এই ছবিটা নিয়ে যে ধরণের পলিটিক্যাল বিষয়ের সম্মুখিন হতে হয়েছে, সেটা আমার জন্য একটা এক্সপেরিয়েন্স ই বটে! আমি আবারও বলছি, আমি কারো কোনো কো-অপারেশন পাইনি।’-বলছিলেন তূর্য।

Reneta

এতো নেতিবাচক অভিজ্ঞতার মধ্যেও তূর্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহানী হোসেনের প্রতি। কী করলেন তিনি? তার ভাষ্য মতে, আমার ছবি রিলিজের দু’দিন আগে একজন মহিলা ‘চল যাই’-এর কিছু ক্লিপ দেখে তার ব্যক্তিগত ভালো লাগা থেকে ৪০ লাখ টাকা দিয়ে গেছেন! উনার নাম সোহানী হোসেন, তিনি ‘সত্তা’ নামের একটি চলচ্চিত্রের প্রযোজক, ইউনিভার্সাল গ্রুপের মালিক।

‘চল যাই’ চলচ্চিত্রের প্রযোজক হওয়ার শর্তে এমন অনুদান কিনা?- প্রশ্নে তূর্য বললেন, কোনো উদ্দেশ্যে বা শর্ত দিয়ে তিনি এই টাকা আমাদের দেননি। প্রযোজক হতে কিংবা বিজনেস রয়ালিটিও চাননি। তিনি জাস্ট এই ছবিটি দেখে আমাদের ডোনেট করেছেন। পরবর্তীতে আমি উনার প্রতি সম্মান জানিয়ে পোস্টারগুলোতে তার একটা কোম্পানিকে টাইটেল স্পন্সর করেছি এবং সব জায়গায় আমি লিখে দিয়েছি যে ,‘ছবিটি সোহানী হোসেনের অনুদানে নির্মিত’!

করোনা পরিস্থিতির কারণে সারা দেশের হল বন্ধ থাকছে ২ এপ্রিল পর্যন্ত। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি নিয়ে সারা দেশে ঘুরতে চান তূর্য ও ‘চল যাই’ টিম। জানালেন, প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে আমাদের হল সংখ্যা ডাবল ছিলো। তিন দিন ছবিটি চলেছেও। এরপরেই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২ এপ্রিল পর্যন্ত সব হল বন্ধ থাকায় এখন কোনো সিদ্ধান্ত নেই নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকল্প ব্যবস্থায় সারা দেশে ‘চল যাই’-এর স্ক্রিনিং করতে চাই।

সোহানী হোসেনের অনুদানে খালিদ মাহবুব তূর্যর গল্প ও চিত্রনাট্যে ‘চল যাই’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি। এন ইনিশিয়েটিভ মাল্টিমিডিয়া নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হৃতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদানআনিসুর রহমান মিলনকবীর সুমনচল যাইটাকাতাসনুভা তিশানাভিদ মুনতাসিরবঙ্গবন্ধুলিড বিনোদনলুসি তৃপ্তি গোমেজশেখ মুজিবুর রহমানসাব্বির হাসানসোহানী হোসেনহুমায়রা হিমুহৃতিকা ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT