চলে গেলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সহধর্মিণী বিজয়া রায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মঙ্গলবার (২ জুন) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর বয়স।
ফুসফুসের সংক্রমণের সাথে কিডনি এবং শ্বাসনালীতে সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাগ্নি বিজয়া রায় ছোটবেলা থেকেই গান বাজনায় উৎসাহী ছিলেন। সত্যজিৎ রায় প্রকাশিত ‘সন্দেশ’ পত্রিকার বিভিন্ন কাজে তিনি সাহায্য করতেন। ছেলে সন্দীপ রায়ও বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ।
বিজয়া রায়ের মৃত্যুতে শিল্প সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। বিজয়া রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






