চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন শিল্পপতি দ্বীন মোহাম্মদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২১
বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন: শিল্পপতি দ্বীন মোহাম্মদ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনিক্স গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সোমবার রাত ১টায় রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দেশের এই স্বনামধন্য ব্যবসায়ী।

লালবাগ শাহী মসজিদে মঙ্গলবার বাদ যোহর মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

দ্বীন মোহাম্মদ ফিনিক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সময়ের সাথে সাথে তিনি তার উদ্যোক্তা সক্ষমতা বিকাশ করেন এবং বৃহত্তম ফিনিক্স গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন।

ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ফিনিক্স ইনস্যুরেন্স, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড এবং ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড। দেশে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন এই শিল্পপতি।

তিনি অ্যাপোলো ইস্পাতের স্বত্ত্বাধিকারি এবং আবাসন প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের অংশীদার।
খ্যাতিমান ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ সততা ও আন্তরিকতার সঙ্গে দেশের ব্যবসা–বাণিজ্যে অবদান রেখে গেছেন।

১৯৩৮ সালের ৩ আগস্ট তার জন্ম। বাবা মরহুম হাজী নূর মোহাম্মদ।
১৯৬০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। ঢাকার আদি ব্যবসায়ীদের অন্যতম হিসেবে তিনি পরিচিত। দেশের শিল্পায়ন ও অর্থনীতির বিকাশে দ্বীন মোহাম্মদ অগ্রণী ভূমিকা পালন করেছেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীন মোহাম্মদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি লালবাগ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। লালবাগ শাহী মসজিদ ও জামিয়া কুরআনিয়া আরব মাদ্রাসা পরিচালনায় যুক্ত ছিলেন। ঢাকা ক্লাব লিমিটেডের সম্মানিত আজীবন সদস্য।

দেশে–বিদেশে বিভিন্ন পুরস্কার ও পদকে তিনি ভূষিত হন। মরহুম মাওলানা আকরাম খাঁ গোল্ড মেডেল ও জগদীশ চন্দ্র স্বর্ণপদক দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। স্পেনের মাদ্রিদভিত্তিক একটি ব্যবসায়ীক সংস্থা তাবে বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশনসে (বিআইডি) ভূষিত করে। তার প্রতিষ্ঠিত ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে আন্তর্জাতিক পুরস্কারে (আইএসএকিউ) ভূষিত করা হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোগী না বাড়লে অক্সিজেনের সঙ্কট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

মতিন খসরুর মৃত্যু: সভাপতির শূন্যপদ পূরণে সভা আহ্বান

পরবর্তী
মতিন খসরুর ছবি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মতিন খসরুর মৃত্যু: সভাপতির শূন্যপদ পূরণে সভা আহ্বান

বৈচিত্র্যপূর্ণ বাংলা সিনেমার পোস্টার, ঈদে মুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে হল খোলা থাকলে চলবে 'বিদ্রোহী', বাকি ছবিগুলোর মুক্তি অনিশ্চিত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT