ভারতীয় বংশোদ্ভুত মার্কিন বিখ্যাত ঔপন্যাসিক ভারতী মুখার্জী (৭৬) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হাসপাতালে শনিবার মৃত্যুবরণ করেছেন। ‘দি মিডলম্যান অ্যান্ড আদার স্টোরি’, ‘জেসমিন’-এর মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা তিনি। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা ছিলো এই লেখিকার, জানান তার স্বামী ক্লার্ক ব্লেইস।
কলকাতার এক ধনাঢ্য পরিবারে জন্ম নেন ভারতী। ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও ভারতে পড়াশোনা করেছেন। সৃষ্টিশীল লেখনীর উপরে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন।
অভিবাসী চরিত্রের অসাধারণ প্রকাশ ঘটে তার ‘মিডলম্যান অ্যান্ড আদার স্টোরি’ ও ‘জেসমিন’ উপন্যাসে। এর মধ্যে প্রথমটি ‘মিডলম্যান অ্যান্ড আদার স্টোরি’ ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে ফিকশন ক্যাটাগরিতে জাতীয় গ্রন্থ সমালোচনার পুরস্কার পায়। আর ১৯৮৯ সালে প্রকাশিত ‘জেসমিন’ উপন্যাসটি মাধ্যমিক স্কুল ও কলেজে পাঠ্য বইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়।
লেখিকার অন্যান্য জনপ্রিয় উপন্যাসগুলো হচ্ছে: গ্রিডি উইথ ওয়ান্টস অ্যান্ড রিকলেস ফ্রম হোপ, এন ইনভিজিবল উইমেন, টাইগারস ডটার, ওয়াইফ, ডার্কনেস, দ্যা হোল্ডার অব দ্যা ওয়ার্ল্ড, দ্যা স্কারলেস লেটার, ডিসাইয়ারেবল ডটার, দ্যা থ্রি ব্রাইড, মিস নিউ ইন্ডিয়া ইত্যাদি।








