ডিজিটাল শর্ট

চলে গেলেন রবীন্দ্র গবেষক অধ্যাপক নাছিমউদ্দিন মালিথা

চলতি সময়ের একজন বিশিষ্ট রবীন্দ্র গবেষক, অধ্যাপক নাছিমউদ্দিন মালিথার ছবি, যিনি সম্প্রতি মারা গেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নাছিমউদ্দিন মালিথা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাছিমউদ্দিন মালিথা একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি চ্যানেল আই‘র অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথার বাবা। গভীর শ্রদ্ধায় নাছিমউদ্দিন মালিথাকে স্মরণ করছে চ্যানেল আই পরিবার। চ্যানেল আই‘র হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রচারিত তাঁর সাক্ষাৎকারের অংশ বিশেষ দেখুন ভিডিওতে।

বিষয়:সম্মিলিত সামরিক হাসপাতাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…