চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন বিশিষ্ট শিশুচিকিৎসক এম আর খান

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:৫২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৬
স্বাস্থ্য
A A

প্রখ্যাত শিশু চিকিৎসক এম আর খান আর নেই। আজ শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজের সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। বেশ কিছুদিন যাবত ডা. এম আর খান বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Banglabid

রোববার সকাল সাড়ে ১০টায় সেন্ট্রাল হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দ্বিতীয় জানাযার পর কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। তার প্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠানে শ্রদ্ধা নিবেদনের পর সাতক্ষীরায় দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯২৮ সালের ১ আগস্টে সাতক্ষীরায় এম আর খানের জন্ম। বাবা আলহাজ্ব আব্দুল বারী খান, মা জায়েরা খানম। তার স্ত্রীর নাম আনোয়ারা বেগম আনু।

Reneta

১৯৫২ সালে কলিকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর সাতক্ষীরায় ফিরে আসেন এম আর খান। এরপর আবার বিদেশে উচ্চ শিক্ষা লাভে শেষে দেশে ফিরে ১৯৬৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসোসিয়েট প্রফেসর অব মেডিসিন পদে যোগ দেন। এরপরই শুরু হয় তার চিকিৎসাজীবনের পথচলা। ১৯৭৮ সালের নভেম্বরে তিনি ঢাকা শিশু হাসপাতালে অধ্যাপক ও পরিচালকের পদে যোগদান করেন। একই বছরে পুনরায় তিনি আইপিজিএমআর-এর শিশু বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৮৮ সালে অধ্যাপক ডা. এম আর খান তার সুদীর্ঘ চাকরী জীবন থেকে অবসর নেন।

পেনশনের টাকা দিয়ে তিনি মা ও শিশুদের জন্য গড়ে তোলেন ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট। এ ট্রাস্ট থেকে শিশু স্বাস্থ্য ও শিক্ষায় অনুদান, হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং চিকিৎসাক্ষেত্রে ভালো অবদানের জন্য দেয়া হয় ডা. এম আর খান ও আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক।

কর্মজীবনে অনেক স্বীকৃতিও পেয়েছেন এম আর খান। শিক্ষা, চিকিৎসা, শিশুস্বাস্থ্য সুরক্ষা, দুর্গত অসহায় মানুষের সেবাসহ সমাজকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডা. এম আর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তাকে স্বর্ণপদক দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এম আর খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিপিন্সে কারাগারে পুলিশের গুলিতে মেয়র নিহত

পরবর্তী

সশ্রদ্ধচিত্তে কী শপথ নিয়েছিলেন মন্ত্রী বাহাদুর

পরবর্তী

সশ্রদ্ধচিত্তে কী শপথ নিয়েছিলেন মন্ত্রী বাহাদুর

রিপাবলিকানদের ট্রাম্প কার্ড

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT